চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বাজারে কিউএলইডি টিভি নিয়ে এলো স্যামসাং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

বিগত ১৪ বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এক নম্বর অবস্থান ধরে রাখা স্যামসাং তাদের ‘টি সিরিজের’ অধীনে বাংলাদেশে ২০২০ কিউএলইডি টিভি উন্মোচন করেছে।

সম্পূর্ণ নতুন ‘টি সিরিজের’ টেলিভিশনগুলো বাংলাদেশে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাবে- কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি, স্মার্ট টিভি।

আকার, রেজ্যুলেশন ও অন্যান্য প্রধান ফিচার সমৃদ্ধ স্যামসাং ‘টি সিরিজের’ টিভিগুলোতে ১২টি মডেল রয়েছে। এ টিভিগুলোতে উদ্ভাবনী ফিচার রয়েছে। এর মধ্যে রয়েছে মজাদার কনটেন্ট উপভোগের জন্য কনটেন্ট গাইড, ব্যক্তিগত কম্পিউটার মোডসহ আরো নানান উদ্ভাবনী সুবিধা।

রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিভি উন্মোচনের বিষয়টি নিশ্চিত করে স্যামসাং বাংলাদেশ।

পার্সোনাল কম্পিউটার মোডে ব্যবহারকারীরা টিভিকেই পূর্ণাঙ্গ কম্পিউটারে রূপান্তরে করতে পারবেন। এছাড়াও, এ সিরিজের টিভিগুলোতে রয়েছে এইচডিএমআই, লাইভ কাস্ট, ব্লুটুথ, বিক্সবি ভয়েস অ্যাসিসটেন্ট, হোম ক্লাউড এবং দর্শকদের সুবিধার জন্য আরো অনেকগুলো স্মার্ট ফিচার। বেজেলবিহীন ডিজাইনের টিভিগুলো বাসার নান্দনিকতায়ও চমৎকার ভূমিকা রাখবে।

ফোরকে পিকচার কোয়ালিটির জন্য এই টিভিগুলোতে আছে এইচডি (১,৩৬৬x৭৬৮), এফএইচডি (১৯২০x১০৮০), ক্রিস্টাল ইউএইচডি (৩৮৪০x২১৬০) রেজ্যুলেশনে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে। এ সিরিজের টিভিগুলোর স্ক্রিনের আকার ৩২ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত, যেগুলোর মোশন রেট ৫০ থেকে ২৪০ পর্যন্ত। ২০ ওয়াট (২ চ্যানেল) ও ৪০ ওয়াটের (৪ চ্যানেল) সাউন্ড সিস্টেমে ‘টি সিরিজের’ টিভিগুলোতে চমৎকার সাউন্ড উপভোগের অভিজ্ঞতা দেবে।

Reneta

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘টি সিরিজের সর্বাধুনিক টেলিভিশনগুলো শুধু দর্শকদের কনটেন্ট উপভোগের অভিজ্ঞতাকেই সমুন্নত করবে না, বরং শক্তিশালী নানান ফিচারে এটি আমাদের গ্রাহকদের জীবনকে আরও সুন্দর করে তুলবে। আমরা বিশ্বাস করি, অত্যাধুনিক প্রযুক্তি ও গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের মাধ্যমে টি সিরিজের টিভিগুলো দর্শকদের টিভি দেখার দারুণ অভিজ্ঞতা প্রদান করবে।’

টি সিরিজ ২০২০ কিউএলইডি টিভির লাইন-আপে আছে মোট ৭টি মডেল, যার মধ্যে কিউ৮০০টি (৮২ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি) এবং কিউ৯৫০টি (৮৫ ইঞ্চি) মডেল দুটি এইটকে রেজ্যুলেশনের।

এছাড়া কিউ৮০টি (৬৫ ইঞ্চি), কিউ৭০টি (৭৫ ইঞ্চি), এবং কিউ৬০টি (৫৫ইঞ্চি ও ৫০ ইঞ্চি) মডেলের সবগুলোই ফোরকে। কিউএলইডি ফোরকে রেঞ্জের মডেলগুলোতে নতুন কিছু ফিচার যেমন – অ্যাডাপ্টিভ পিকচার, অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড (ওটিএস), অ্যাক্টিভ ভয়েস অ্যামপ্লিফায়ারের সাথে মাল্টি-ভিউ অপশনও আছে।

কোন স্ক্রিন বার্ন-ইন ছাড়াই শতভাগ রঙে দীর্ঘায়ু নিশ্চিত করবে এবং সবচেয়ে উজ্জ্বল এবং অন্ধকার দৃশ্য দেখার ক্ষেত্রেও অসাধারণ ভিউইং এক্সপেরিয়েন্স দেবে। অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড (ওটিএস) ফিচার ও কিউ-সিম্ফনি প্রযুক্তি পছন্দের বিষয়বস্তু বা গান উপভোগের ক্ষেত্রে স্মুদ অডিও এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে। এছাড়াও এ লাইন-আপে একটি মাল্টি-ভিউ অপশন ফিচার আছে, যা ব্যবহারে একই সময়ে টিভি এবং স্মার্টফোন- দুটোর বিষয়বস্তুই উপভোগ করা যাবে।

এইটকে কিউএলইডি টিভির তিনটি মডেল যথাক্রমে ১২ লাখ ৯৯ হাজার টাকা, ১৭ লাখ ৯৯ হাজার টাকা এবং ১৯ লাখ ৯৯ হাজার টাকায় পাওয়া যাবে।

নতুন সিরিজের ২০২০ ইউএইচডি সিরিজ টিভির লাইন-আপ দুটি মডেল– টিইউ৮০০০ ও টিইউ৭২০০ ও পাঁচটি ভিন্ন ভিন্ন – ৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৫০ ইঞ্চি, এবং ৪৩ ইঞ্চি আকারে পাওয়া যাবে।

এর মধ্যে শুধুমাত্র টিইউ৮০০০ মডেলের আকার ৭৫ ও ৬৫ ইঞ্চি। ২০২০ ইউএইচডি টিভি লাইন-আপের সবচেয়ে উদ্ভাবনী দুটি বৈশিষ্ট্য হলো– ক্রিস্টাল প্রযুক্তি ও বেজেলবিহীন ডিজাইন।

এআই আপস্কেলিং-এর জন্য এ লাইন-আপের টেলিভিশনে ছবির মান হয় ক্রিস্টাল প্রসেসর ফোরকে এবং ১৬ বিট থ্রি ডি কালার প্রসেসিং- যা সঠিক এবং স্মুদ রঙ প্রদান করে।

এই লাইন-আপের বিভিন্ন মডেল ও আকারের টেলিভিশনের দাম ৬৮,০০০ টাকা থেকে ২,৭৫,৯০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

২০২০ স্মার্ট টিভি লাইনআপের দু’টি ভিন্ন আকার ও ছয়টি মডেল রয়েছে। ৪৩ ইঞ্চি আকারের মডেলগুলো হলো টি৫৭০০, টি৫৫০০ ও টি৫৪০০ (এফ)। ৩২ ইঞ্চির মডেলগুলো হলো টি৪৭০০, টি৪৫০০ এবং টি৪৪০০ (এফ)। পারকালার ফিচারের এ লাইনআপগুলো ব্যবহারকারীদের নানান শেডের রঙের ছবি দেখার দুর্দান্ত অভিজ্ঞতা দিবে। এতে কনসার্ট-লাইক সাউন্ড সিস্টেম থাকায় ব্যবহারকারীরা এর মাধ্যমে দুর্দান্ত সাউন্ড উপভোগ করতে পারবে। ফলে ব্যবহারকারীদের অতিরিক্ত স্পিকার ক্রয় করতে হবে না। টি সিরিজের নতুন উন্মোচিত ২০২০ স্মার্ট টিভির মডেলগুলো ২৯ হাজার ৯৯০ টাকা থেকে ৫৮ হাজার ৯০০ টাকার মধ্যে কেনা যাবে।

স্যামসাং টি সিরিজের টেলিভিশনগুলো স্যামসাং বাংলাদেশের অফিশিয়াল আউটলেট ও অনুমোদিত ডিলার শপ থেকে দুই বছরের ওয়্যারেন্টি সুবিধায় পাওয়া যাবে। গ্রাহকদের জন্য সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে টেলিভিশন নিয়ে আসাই স্যামসাংয়ের লক্ষ্য।

পাশাপাশি, বিনামূল্যে ডেলিভারি ও ইন্সটলেশন, ইন-হোম সার্ভিস, ২৪/৭ কল সেন্টার সুবিধা, ৪ বছর প্যানেল ওয়্যারেন্টি ও ৫ বছর সার্ভিস ওয়্যারেন্টিসহ সর্বোত্তম বিক্রয়োত্তর নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সচেষ্ট।

টিভি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন, কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর ও স্যামসাং বাংলাদেশ, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, র‌্যাংগস এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্যামসাং বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT