চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ফুটবল শেষ হয়ে গেছে মনে করছে না ফেডারেশন

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
২:৩৯ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ভুটানের কাছে হার কেনো, জবাব চাই… জবাব চাই। মতিঝিলে বাফুফে ভবনের সামনে এটি এখন নিয়মিত স্লোগান। বিভিন্ন ব্যানারে ফুটবল সমর্থকরা ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন এবং তার কমিটির দ্রুত পদত্যাগ দাবী করে হারার কারণও জানতে চাচ্ছেন। ফুটবল প্রেমীরা বৃষ্টিতে ভিজে, ফেস্টুন হাতে, গলা ফাটিয়ে দিয়ে যাচ্ছেন স্লোগান।

অথচ, ভুটান ম্যাচে পরাজয়ের পর পাঁচদিন চলে গেলেও নিশ্চুপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। দেশের ফুটবলের এই ক্রান্তিকালে কী তাদের পরিকল্পনা? তারা কি থাকছেন, না পদত্যাগ করছেন? নাকি বাংলাদেশের ফুটবলকে নিয়ে আবারও নতুন কোন চমক দেওয়ার চিন্তা করছেন অথবা স্বপ্ন বুনছেন!

এসবের কিছুই জানানো হচ্ছে না গণমাধ্যমে। অথচ, নিয়মিত দেশের ফুটবলের খবরা-খবর রাখা দর্শক-সমর্থকরা প্রতিনিয়তই গণমাধ্যমে ফোন করে বাফুফের আপডেট জানতে চাচ্ছেন।

চ্যানেল আই অনলাইন থেকে যোগাযোগ করা হয়েছিলো বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। ১০ অক্টোবর রাতে ম্যাচ হারার পর তিনি বলেছিলেন, খুব দ্রুতই মিডিয়ার সঙ্গে কথা বলবেন তিনি।

পাঁচ দিন পর আবারও একই কথা বললেন একসময়ের ফুটবল সুপারস্টার। টেলিফোনে চ্যানেল আই অনলাইনকে কাজী সালাউদ্দিন বলেন, ‘আরে কথা তো বলবোই, এতো অস্থিরতার কি আছে।

কবে কথা বলবেন, জানতে চাইলে বাফুফে প্রেসিডেন্ট বলেন- দেখি, আগামীকাল হয়তো যাবো বিএফএফে, তখন নিশ্চই কথা হবে। কখন ফেডারেশনে যাবেন, জানতে চাইলে কাজী সালাউদ্দিন বলেন, ‘কোন এক সময়।’

Reneta

সভাপতির কথা বলা না বলা নিয়ে গোলকধাঁধাঁয় আছেন অন্য কর্মকর্তারাও। বেশিরভাগ কর্তাই অবশ্য এ বিষয়ে কথা বলতে নারাজ।

তবে সহসভাপতি তাবিথ আউয়াল চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা একটু সময় নিচ্ছি। আগে নিজেদের মধ্যে একটি বৈঠকে বসতে চাই সবাইকে নিয়ে। তারপর না হয় মিডিয়ার সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।

তবে নিজেদের মধ্যে কবে বসবেন সে বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি জানিয়ে তাবিথ বলেন, দেশের ফুটবল একেবারেই শেষ হয়ে গেছে বলে যে হৈচৈ তোলা হচ্ছে তা কিন্তু নয়। এখনই সবকিছু শেষ হয়ে যায়নি।

গত এপ্রিলে ফুটবল ফেডারেশনের নির্বাচনে তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন সাবেক কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। নির্বাচিত চারজন সহ-সভাপতির মধ্যে বাদল রায়, কাজী নাবিল এবং মহিউদ্দিন আহমেদ ছিলেন কাজী সালাউদ্দিন প্যানেলের। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়ে চমক দেখান তাবিথ আউয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফে
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT