অর্থনীতি

দেশের অভ্যন্তরীন আয় বাড়ানোর চেষ্টা চালাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

দেশের অভ্যন্তরীন আয় বাড়ানোর চেষ্টা চালাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

সরকার নানাভাবে দেশের অভ্যন্তরীন আয় বাড়ানোর চেষ্টা চালাচ্ছে  বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার জাতীয় আয়কর দিবসের র‌্যালীর উদ্বোধন করে এমন মন্তব্য করেন তিনি। 
জাতীয় আয়কর দিবস উপলক্ষে রাজধানীর রাজস্ব ভবন প্রাঙ্গনে ছিলো সাজসাজ রব। বেশ কয়েক বছর ধরে আয়কর দিবসে জমকালো আয়োজনে র‌্যালী অনিুষ্ঠিত হয়। এবারো হয়েছে বর্ণাঢ্য র‌্যালী।
মানুষকে আয়করে উদ্বুদ্ধ করার জন্য র‌্যালীতে শোনা গেছে নানান ধরনের স্লোগান। আয়কর র‌্যালীর জৌলুস বাড়িয়েছে দেশের মানুষের প্রিয় ক্রিকেটারদের উপস্থিতি। সঙ্গে নাটক, সিনেমা, গানের জগতের স্টাররা র‌্যলীতে যোগ দেন। রাজস্ব ভবন থেকে শুরু হয়ে মৎস ভবনে র‌্যালী শেষ হয়।
আগামীকাল বুধবার থেকে বেইলী রোডের অফিসার্স ক্লাবে শুরু হবে সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলার আয়কর প্রদান সংক্রান্ত সব ধরনের সহযোগিতা পাবের আয়কর প্রদানকারীরা।
 

বিষয়:জাতীয় আয়কর দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…