চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশি ঠিকাদারি প্রতিষ্ঠান বিদেশে হিসাব পরিচালনা করতে পারবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে হিসাব পরিচালনা করতে পারবে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান। দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওইসব দেশের অংশীদারের সঙ্গে যৌথভাবে হিসাব খোলার অনুমতি দেয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। প্রকল্প থেকে অর্জিত আয় পরিচালিত হিসাবে জমা করতে পারবে। প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশ থেকে স্বল্পমেয়াদী ঋণ উক্ত হিসাবে জমা করতে পারবে।

Banglabid

তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো জামানত নেয়া যাবে না। বিদেশে পরিচালিত হিসাবের স্থিতি দিয়ে প্রয়োজনীয় প্রকল্প ব্যয় পরিশোধ নিষ্পত্তি করতে হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ও ব্যাংক হিসাব বিবরণী সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় দাখিল করার জন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে। পাশাপাশি প্রকল্প কার্যক্রম সমাপ্তির এক মাসের মধ্যে অর্জিত আয় দেশে নিয়ে আসার আবশ্যকতা রাখা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো নির্ধারিত সময়ের জন্য সংরক্ষণ করার প্রয়োজন হলে তা করা যাবে।

এতে আরও বলা হয়েছে, যৌথ হিসাব পরিচালনা কার্যক্রম সম্ভব না হলে চুক্তির শর্তানুযায়ী প্রকল্প বাস্তবায়নকারী দেশে এজেন্টের মাধ্যমে স্ক্রু হিসাব পরিচালনা করা যাবে।

Reneta

বিদেশ থেকে প্রাপ্ত অর্থের প্রযোজ্য অংশ ইআরকিউ হিসাবে জমা করা যাবে। প্রাপ্ত আয়ের ওপর প্রযোজ্য কর কর্তন ও জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠিকাদারি প্রতিষ্ঠানবাংলাদেশ ব্যাংকব্যাংক হিসাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রামে টিকা: যুগান্তকারী এক পদক্ষেপ

পরবর্তী

২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিলেন আরো ২ লাখ ৪৬ হাজার মানুষ

পরবর্তী
বিজ্ঞানী হাতে COVID-19 ভ্যাকসিনের সিরিঞ্জ ও বোতল ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিলেন আরো ২ লাখ ৪৬ হাজার মানুষ

জনসমাগমে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সবাই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায়

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

ইনফান্তিনোয় আস্থা নেই, বিকল্প খুঁজছে ডেনমার্ক

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT