বিএনপি জামায়াত দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী একটি প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করছেন, পেছনে বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি জামায়াত দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে। তারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এসব বিষয়ে সরকার সজাগ রয়েছে। অনেক হামলা নস্যাৎ করে দেয়া হয়েছে। তারা নানান সময়ে এমন করার চেষ্টা করেছে। সারাদেশে আরও অনেক এমন হামলা করার প্রচেষ্টা ছিলো তাদের।
তথ্যমন্ত্রী বলেন, তারা এমন এক জায়গাকে বেছে নিয়েছে যেন সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়।
সকল অসাম্প্রদায়িক শক্তিকে এসব দুস্কৃতিকারীদের রুখে দেয়ার আহ্বান জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






