বিনোদন

দেওয়ান লালনের কথায় শফি মণ্ডলের নতুন গান

শফি মণ্ডল ও দেওয়ান লালনের গানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শফি মণ্ডল ও দেওয়ান লালনের গানে অংশগ্রহণকারী দুই শিল্পীর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গীতিকবি দেওয়ান লালন আহমেদের গীতিকবিতায় আবারও কণ্ঠ দিলেন জনপ্রিয় বাউল শফি মণ্ডল। গানটির শিরোনাম ‘মানুষের জীবন যেন বাইসাইকেল’। সুর করেছেন সাদ শাহ। গানটি লাইভ টেকনোলজি থেকে শিগগির প্রকাশিত হবে।

গীতিকার দেওয়ান লালন গানটি নিয়ে বলেন, ‘চমৎকার একটি গান হতে যাচ্ছে। কয়েকদিন আগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য একটা গান লিখেছিলাম। সেই গানটা চমৎকার করে গেয়েছেন প্রিয় শফি মণ্ডল ভাই। তার কণ্ঠে জাদু আছে। নতুন গানটিও খুব ভালো হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শক উপভোগ করবেন।’

‘তোমরা দ্যাখো আজব এক খেল/ নাই জ্বালানি নাই তেল/ শুধু মারো প্যাডেল/ মানুষের জীবন যেন বাইসাইকেল’- এমন কথায় সাজানো গানটি নিয়ে বাউল শফি মণ্ডল বলেন, ‘আমি সবসময় মাটি ও মানুষের কথার গান গাইতে ভালোবাসি। লালন ভাই সেইরকম কথার গান লিখেছেন। আশা করছি অনেকদিন পর আমাদের নতুন গানটি ভালো লাগবে সবার।’

খুলনার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ সরকারি কর্মকর্তা হলেও সৃজনশীন লেখালিখিতে অভ্যস্ত বহুদিন ধরেই। গীতিকার হিসেবেও তিনি পরিচিত।

বিষয়:গীতিকবি দেওয়ান লালন আহমেদ শফি মণ্ডল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…