চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূষণে মাঠেই দম বন্ধ ক্রিকেটারদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণের প্রভাব এবার ক্রিকেট মাঠেও। দূষণ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অভিযোগের পর ফিরোজ শাহ কোটলায় সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর বেশ কিছুক্ষণ খেলা বন্ধও থাকে। ভারতে দূষণ সম্পর্কে কোনও আন্তর্জাতিক দলের অভিযোগের নজির এই প্রথম।

মধ্যাহ্নভোজের পর অধিনায়ক দিনেশ চান্দিমালের নেতৃত্বে শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠ ছাড়ার কথা বলায় খেলা ১৭ মিনিট বন্ধ থাকে। ম্যাচ রেফারি ও আম্পায়াররা শ্রীলঙ্কার ক্রিকেটারদের বোঝানোর পর ফের খেলা শুরু হয়।

ফেরার পর লঙ্কান খেলোয়াড়দের মুখোশ পরে মাঠে নামতে দেখা যায়। কিন্তু এরপর আরও একবার খেলা বন্ধ হয়। ম্যাচের ১২৭তম ওভারের পঞ্চম বলটি করেই মাঠ ছাড়েন শ্রীলঙ্কার পেসার লাকমল। দুই আম্পায়ার চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে কথা বলতে শুরু করেন। সেই আলোচনায় যোগ দেন শ্রীলঙ্কার ম্যানেজার আসাঙ্কা গুরুসিঙ্গে এবং ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

পরে লাকমলের ওভার সম্পূর্ণ করেন দিলরুয়ান পেরেরা। সান্দাকান পরের ওভার শুরু করতেই চান্দিমাল খেলা থামান। কারণ, মাঠে তখন শ্রীলঙ্কার ১০ জন প্লেয়ার ছিলেন। ওই সময়ই ভারতের অধিনায়ক বিরাট কোহলি ৭ উইকেটে ৫৩৬ রানে ইনিংস ডিক্লেয়ার করেন।

এর আগে ম্যাচের ১২৩তম ওভারের চতুর্থ বল করার আগে অস্বস্তির কথা জানান শ্রীলঙ্কার পেসার লাহিরু গোমেজ। শ্রীলঙ্কার অধিনায়ক আম্পায়ারদের কাছে অভিযোগ করেন, দূষণের কারণে তার ফাস্ট বোলারদের দম নিতে সমস্যা হচ্ছে।

Reneta

ইনিংস ঘোষণার আগে টেস্টের ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বাধিক ছয়টি ডাবল সেঞ্চুরির রেকর্ড পকেটে পুরেছেন বিরাট কোহলি। এক্ষেত্রে তিনি টপকে যান ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারার ৫ সেঞ্চুরির রেকর্ড। গত রোববার নাগপুরের পর এদিন আরেকটি ডাবল সেঞ্চুরি তুলে নেন কোহলি।

কোহলির এটি ক্যারিয়ারের ষষ্ঠ দ্বিশতরান। ছুঁয়েছেন ভারতের হয়ে সর্বাধিক দ্বিশতরানকারী দুই কিংবদন্তিকে। শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগের ৬টি করে ডাবল সেঞ্চুরি রয়েছে।

টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবেও পর পর দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন কোহলি। নাগপুরে দ্বিতীয় টেস্টে ২০৪ রান করেছিলেন। সঙ্গে টানা তিন টেস্টে সেঞ্চুরি ছাড়ানো ইনিংস খেললেন। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন। এই নিয়ে কোহলির সর্বশেষ তিনটি টেস্ট ইনিংস হল ১০৪ *, ২১৩, ও ২৪৩।

শুধু তাই নয়, এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টি) সবচেয়ে বেশি রান করায় তৃতীয়স্থানে এখন বিরাট কোহলি। ৭০.০৫ গড়ে এখন পর্যন্ত ৪৬টি ইনিংসে বিরাটের রান ২৭৫০। এদিক থেকে প্রথমস্থানে রয়েছেন শ্রীলঙ্কান মাস্টার ক্লাস কুমার সাঙ্গাকারা। তার রান ২৮৬৮।

তৃতীয় টেস্টের প্রথম দিনে শনিবার প্রায় সারাদিন চেষ্টা করেও কোহলিকে সমস্যায় ফেলতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন। রোববারও কোহলি ছিলেন নিজের মুডে। আগের দিনে ১৫৬ রানের অপরাজিত থাকা কোহলি মাত্র ২৩৮ বল খেলে ডাবল সেঞ্চুরি করেন। তার সামনে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর সুযোগও এসেছিল। কিন্তু  ২৪৩ রান করে লেগ বিফোর হয়ে যান ভারতীয় অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে: তথ্যমন্ত্রী

মে ৩, ২০২৬

কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করবে স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাব

মে ৩, ২০২৬

হজ ক্যাম্পে চুরি যাওয়া অর্থ উদ্ধার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী হজযাত্রী

মে ৩, ২০২৬

বাংলাদেশি দর্শকদের জন্য কিউই অধিনায়কের ‘দুঃখ’ প্রকাশ

মে ৩, ২০২৬
ছবি: এআই

অতিরিক্ত পানি পান বাড়াচ্ছে ঝুঁকি, কী ঘটে ওয়াটার ইনটক্সিকেশনে?

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT