চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুষ্টু’ নাসির যখন ‘আম্পায়ার’

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৫:২৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে নাসিরের সঙ্গে আম্পায়ার আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তার দুষ্টুমি ভরা কর্মকাণ্ডের ঘটনা নতুন নয়। অনুশীলন, ড্রেসিংরুম ঘুরে সংবাদ সম্মেলন হয়ে ম্যাচের সময় পর্যন্ত দেখা মেলে নাসিরের দুষ্টুমিভরা হরেক কাণ্ডের। বুধবার দেখা মিলল আরেকটি। মুশফিক রিভিউ নিলে টিভি আম্পায়ারের বার্তা শুনে অনফিল্ড আম্পায়ার যখন আউট ঘোষণা করতে গেলেন, দেখা গেল পাশে দাঁড়িয়ে নাসিরও আঙুল তুলে বসে আছেন।

কামিন্স মিরপুর টেস্টে যথেষ্ট ভুগিয়েছেন। ছোট কিন্তু কার্যকরী দুটি ইনিংস খেলেছেন। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার ছুঁড়তে যাওয়া লিডটা যখন বাড়ছে, ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন এই পেসারও। তা হতে দেননি মেহেদী হাসান মিরাজ।

ইনিংসের ১০৯তম ওভারের শেষ বল। অফস্টাম্পের অনেক বাইরে পিচ করা মিরাজের বল ব্যাট শ্যাডো না করেই প্যাড দিয়ে ঠেকাতে যান প্যাট কামিন্স। টাইগার ফিল্ডারদের সমস্বরে আবেদন। আম্পায়ার নাইজেল লং সাড়া দিলেন না। খুব দরকারী সময়ে উইকেট পাওয়ার একটা রাস্তা যাওবা তৈরি হল, আম্পায়ার আবার অনড়!

কিন্তু উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিকের বুঝতে বাকি থাকল না বলটা স্টাম্পে লাগার মত। রিভিউ নিতেও তাই দেরি করলেন না। তৃতীয় আম্পায়ার আলিম দারের সাড়াও মিলল কিছু পর। তার সঙ্গে কথা বলে নাইজেল লং যখন আঙুল তুলতে গেলেন, পাশে দাঁড়িয়ে আম্পায়ারের ভূমিকাতে নাসিরও। দুষ্টুমির ছলে লংয়ের মত করেই আঙুল তুলে জানান দিলেন, অজিদের লেজটা মুড়িয়ে দেয়া কতটা জরুরী জয়ের নেশায় থাকা বাংলাদেশের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT