চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটুকু

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০২ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২০
সম্পাদকীয়
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ সারা দেশেই গতকাল সকাল থেকেই বৃষ্টি পড়ছে। হেমন্তের এই ঋতুতে হঠাৎ বৃষ্টি নাগরিক জীবনে একটু স্বস্তি আনলেও দুর্ভোগে পড়েছে সারা দেশের খেটে খাওয়া মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

বুধবার সকাল ৬টা থেকে শুরু হয় বৃষ্টি। কখনো হালকা, কখনো মুষলধারে চলতে থাকে। অবিরাম বৃষ্টির কারণে খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়েছেন। গতকাল সকাল থেকেই শহরের রাস্তাঘাট ফাঁকা। খুব কমসংখ্যক যানবাহন চলাচল করছে।

দেশের বিভিন্ন এলাকার মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। চর এলাকার মাছের ঘের ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রবল বর্ষণে রাস্তাঘাট এমনকি বাড়িঘরে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রা থমকে আছে। সমুদ্রবন্দরে ৪ নম্বর বিপদ সংকেত এবং নদীবন্দরগুলোতে ২ নম্বর বিপদ সংকেত বলবৎ থাকায় বরিশালের অভ্যন্তরীণ সব পথের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। আবহাওয়া অফিসের হুঁশিয়ারি সংকেত দেয়ার পর বুধবার থেকে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র পথে সকল ধরণের ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। ফলে কক্সবাজারের সাথে সেন্টমার্টিন দ্বীপের যোগাযোগ গতকাল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ কারণে বুধবার বা তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

এই সময়ে উত্তাল সাগর ও টানা বৃষ্টিতে জনজীবন থমকে গেছে। নাগরিক জীবনে দুর্ভোগ হলো জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়া। বর্জ্যের স্তুপ জমে ওঠা। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ করে অতি বৃষ্টিজনিত সমস্যার সমাধান করবে। নাগরিক সেবা অব্যাহত রেখে গ্রামীণ জনপদে বৃষ্টিজনিত কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িঁয়ে তাদের ক্ষতি পুষিয়ে দেবে। দুর্যোগ ব্যবস্থাপনায় গতি আনতে হবে আমাদের মত দুর্যোগপ্রবণ দেশে। প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্ভোগ লাঘবে সরকারকে ব্যবস্থা নিতে হবে দ্রুততার সঙ্গে। কৃষকদের তলিয়ে যাওয়া ফসল বা মৎস্যচাষীদের ক্ষতিগ্রস্ত মৎস্যাধারগুলোর ক্ষতি পুষিয়ে নিতে তাদের পাশে দাঁড়াতে হবে। সারাদেশে অতি বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে সহযোগিতা করার মানসিকতা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুর্যোগ মোকাবেলাফসলের ক্ষতিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT