চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির দায়ে স্যামসাং প্রধানের ৫ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
সামসাং প্রধানের ৫ বছরের কারাদণ্ডের ঘটনায় আদালত।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির দায়ে স্যামসাংয়ের উত্তরাধিকারী লি জ্যা ইয়ংকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন সাউথ কোরিয়ার একটি আদালত। তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হয়েছে। তবে সব ধরনের অভিযোগের কথা অস্বীকার করেছেন লি।

বিশ্বের সবচেয়ে বড় এই স্মার্টফোন তৈরিকারী কোম্পানির পরবর্তী প্রধান গত ফেব্রুয়ারি থেকে এই অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার ছিলেন। তার বিরুদ্ধে রয়েছে ঘুষ নেওয়া, বিদেশী অর্থ গ্রহণ ও তা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

৪৯ বছর বয়সী লির বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক গিউনের ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিলের অলাভজনক কোম্পানিকে ৪১ বিলিয়ন (৩৬ মিলিয়ন ইউএস ডলার) ঘুষ দিয়েছেন।

প্রসিকিউটররা বলেন, এই ডোনেশন পার্কের বন্ধুকে দেওয়া হয় স্যামসাংয়ে একটি বড় পুনর্গঠন আনার সময় সরকারি সহায়তা পাওয়ার উদ্দেশ্যে। যেটা স্যামসাংয়ের উপর লির নিয়ন্ত্রণ আরো জোরদার করবে।

লি’র আইনজীবী বলেন, এই রায়ের বিপক্ষে আপিল করা হবে। আমরা বিশ্বাস করি এই রায় বদলাবে।

এই ঘটনার পরে স্যামসাংয়ের শেয়ার নেমে গেছে ১ শতাংশ। এখন প্রশ্ন উঠছে লির নেতৃত্ব নিয়েই। ২০১৪ সালের লির বাবা লি কুন হি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এরপর থেকেই স্যামসাংয়ের দেখাশোনা করছিলেন লি।

প্রেসিডেন্ট পার্কের অভিশংসনে এই দুর্নীতিও একটি কারণ ছিলো। আর তার বন্ধু চোই সুন সিল তিন বছর ধরে দুর্নীতির অভিযোগে জেল খাটছেন।

ট্যাগ: স্যামসাং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশ ছেড়ে পালালেন ইংলাক সিনাওয়াত্রা

পরবর্তী

গতবছরের তুলনায় ৭ শতাংশ বেড়ে ৩৬ কোটি ৬২ লাখ স্মার্টফোন বিক্রি

পরবর্তী
বিভিন্ন ব্যক্তির হাতে বিভিন্ন ধরনের স্মার্টফোন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছরের তুলনায় ৭ শতাংশ বেড়ে ৩৬ কোটি ৬২ লাখ স্মার্টফোন বিক্রি

‘‘আগুন’ ছবির দৃশ্যে রাজ্জাক ও শাবানা

রাজ্জাকের 'আগুন' দেখতে অগ্রিম টিকিট কিনছে দর্শক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT