রাজনীতি

দুর্নীতিমুক্ত শহর গড়ার অঙ্গীকার করলেন সাঈদ খোকন

দুর্নীতিমুক্ত শহর গড়ার অঙ্গীকার করলেন সাঈদ খোকন

দুর্নীতিমুক্ত শহর গড়ে তোলার অঙ্গীকার করে শেষদিন প্রচারণা চালিয়েছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। আজ মধ্যরাতেই শেষ হবে আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনীর প্রচার।

তাই শেষ বারের মতো ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন মেয়র প্রার্থীরা। ঢাকার দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন শেষ দিনে প্রচারণা চালিয়েছেন, করেছেন পথসভাও।

ভোটারদের নিকট প্রতিজ্ঞা করে সুন্দর নগরী গড়ে তোলার অঙ্গীকার করে সাঈদ খোকন বলেছেন, নির্বাচিত হলে ক্ষমতার অপব্যবহার না করে জনগণের কল্যাণে কাজ করে যাবো। নগরবাসীকে নিরাপদে রাখারও অঙ্গীকার করেছেন এই মেয়র প্রার্থী।

আগামী ২৮ এপ্রিল ভোটারদের পালা। ব্যালটের মাধ্যমে এবার তারা বেছে নেবেন তাদের প্রত্যাশিত নগরের অভিভাবককে।

বিষয়:দক্ষিণ নির্বাচন সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…