দুই বিদেশী নাগরিক হত্যাকাণ্ডের পর নাশকতার আশংকায় আসন্ন দুর্গাপুজায় দেশজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশের আইজি। সতর্ক রাখা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোকে।দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে আইন শৃঙ্খলা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
দুই বিদেশী নাগরিক হত্যার পর পরই ওয়েবসাইট ও টুইটারে হত্যার দায়দায়িত্ব আইএসের বলে যে প্রচারণা তা বাংলাদেশ থেকে করা হয়েছে এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই বলেও জানান আইজিপি।







