চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুরন্ত মুস্তাফিজদের সামনে খেই হারানো ধোনিরা

রেজাউল করিম রেজাউল করিম
১২:৫৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

আইপিএল নাইনে আজ আবার মুস্তাফিজ সন্ধ্যা। চরম চাপে থাকা মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্ট সন্ধ্যায় মোকাবেলা করবে দারুণ ছন্দে থাকা মুস্তাফিজুর রহমানের সানজাইজার্স হায়দরাবাদের।

আজকের ম্যাচের আগে দুই মেরুতে দাঁড়িয়ে দুই দল। মুস্তাফিজ আর ওয়ার্নার দাপটে টানা তিন ম্যাচ জিতে রীতিমতো আকাশে উড়ছে হায়দরাবাদ। আর পরপর তিন ম্যাচ হেরে খাদের কিনারায় ধোনি-ফ্লেমিংরা।

প্রত্যেকটি আইপিএলে ছড়ি ঘোরানো মহেন্দ্র সিং ধোনির কোনাে ম্যাজিকই এবার কাজে লাগছে না। পাঁচ ম্যাচের চারটিতে হেরে প্রায় বাতিলের খাতায় তার দল। নিচের দিক থেকে দ্বিতীয়স্থানে(সপ্তম) রয়েছে তারা। পাঁচ ম্যাচে তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের চারে মুস্তাফিজ ওয়ার্নাররা।

Banglabid

খেই হারানো পুনে আজ আইপিএলে এমন একটি দলের মুখোমুখি হচ্ছে, যারা এখন তরুণ সিংহের মতো টুর্নামেন্টের সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ডেভিড ওয়ার্নারের টিম এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে। ওদের বোলিং মণিহারে মুক্তোর ছড়াছড়ি। যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে দীপ্তিময় মুস্তাফিজুর রহমান।

আগের ম্যাচেই আইপিএলে সেরা ইকোনোমি রেটে বল করেছেন মুস্তাফিজ। চার ওভারে একটি মেডেনসহ রান দিয়েছেন মাত্র ৯টি। সেই সঙ্গে উইকেটও নিয়েছেন দুটি। তার দল ম্যাচ জিতেছে ৫ উইকেটে।

আইপিএলে উইকেট সংগ্রাহকদের শীর্ষ তালিকায় মুস্তাফিজ রয়েছেন চার নম্বরে। পাঁচ ম্যাচে ১৬ দশমিক ৪২ গড়ে উইকেট নিয়েছেন ৭টি। ওভার প্রতি রান দেওয়ার গড় মাত্র ৫ দশমিক ৭৫। চলতি আইপিএলে এখনো পর্যন্ত এটাই সেরা ইকোনোমি রেট।

Reneta

হায়দরাবাদ ব্যাটিংয়ে সবচেয়ে ভয়ঙ্কর দেখাচ্ছে ডেভিড ওয়ার্নারকে। আর এখন তো শিখর ধাওয়ানও নিজের সেরা বিধ্বংসী ছন্দে ফিরেছেন।

বোলিংয়ের বড় অস্ত্র অবধারিত ভাবে রবিচন্দ্রন অশ্বিন সমালোচনার মুখে পড়েছেন। আপাতত পাঁচটা ম্যাচে ও বিশেষ কিছুই করতে পারেনি। তা সে উইকেট নেওয়া হোক বা পুরো ওভার বল করা। কিন্তু চেন্নাইয়ের হয়ে ধোনি এই অশ্বিনকে প্রচারের আলোয় নিয়ে এসেছিলেন।

পুনের ব্যাটিংটা যাই হচ্ছিল কিন্তু ইংলিশ তারকা কেভিন পিটারসেন ছিটকে যাওয়ায় কাজটা কঠিন হয়ে গেছে। কেপির জুতসই বিকল্পও খুঁজে পাচ্ছেন না ধোনি ফ্লেমিং। এই ব্যাটিং লাইনআপ নিয়ে মুস্তাফিজদের সামনে কীভাবে কাউন্টার দেবে ধোনিরা?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলমুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলহাস হত্যাকাণ্ড তদন্তে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ’ সহায়তার প্রস্তাব

পরবর্তী

জুলহাস-তনয় হত্যাকাণ্ডে মামলা দায়ের, পুলিশের দাবি ঘটনা ‘পরিকল্পিত’

পরবর্তী

জুলহাস-তনয় হত্যাকাণ্ডে মামলা দায়ের, পুলিশের দাবি ঘটনা 'পরিকল্পিত'

রিয়াজকে বিয়ে করতে চান প্রভা-প্রসুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT