চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুরন্ত প্রত্যাবর্তনে বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতে বেশ চনমনে মেজাজেই ছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগের শুরুর দিকেও পেয়ে যায় গোল। স্প্যানিশ জায়ান্টদের শেষ চারে যাওয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে দুরন্ত প্রত্যাবর্তনে সেমিফাইনালের টিকিট কাটল পিএসজি।

বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লুইস এনরিকের দল ৪-১ গোলে জয় পায়। দুই লেগ মিলিয়ে একটা পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়া পিএসজি শেষ পর্যন্ত ৬-৪ গোলের অগ্রগামিতায় সেমিতে পা দেয়।

খেলার ১২ মিনিটের মাথায় রাফিনহার গোলে বার্সা লিড পায়। তবে ডিফেন্ডার রোনাল্ড আরাউজো। ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে স্বাগতিকরা দশজনের দল হয়ে যায়। বিরতির আগে ৪০ মিনিটে পিএসজির হইয়ে সমতা টানেন উসমানে ডেম্বেলে।

ডানপায়ের দূরপাল্লার শটে ৫৪ মিনিটে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ভিতিনহা। এরপর ৬১ মিনিটে স্পটকিকে ও ৮৯ মিনিটে বাঁ-পায়ের কিকে বল জালে জড়িয়ে ম্যাচে জোড়া গোলের দেখা পান কাইলিয়ান এমবাপে। এর মাঝে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে কোচ জাভি হার্নান্দেজ ও এক স্টাফও লাল কার্ড পান।

আরেক খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই জিতে শেষ চারে পৌঁছেছে বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে ২-১ গোলে হারের পর দ্বিতীয়টিতে জার্মান ক্লাবটি ৪-২ গোলের জয় পায়। বুন্দেসলিগার দলটি দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় সেমিতে পা রাখে ।

সিগনাল ইদুনা পার্কে ম্যাচের ৩৪ ও ৩৯ মিনিটে ডর্টমুন্ডের হয়ে বল জালে জড়ান জুলিয়ান ব্র্যান্ডট এবং ইয়ান মাটসেন। বিরতির পর ৪৯ মিনিটে ম্যাটস হুমেলস নিজেদের জালে বল জড়ালে স্কোরলাইন হয় ২-১। কোরেয়ার নিশানাভেদে ৬৪ মিনিটে অ্যাটলেটিকো সমতায় ফিরে শেষ চারে যাওয়ার প্রবল সম্ভাবনা জাগায়।

Reneta

তবে ৭১ মিনিটে হেডে লক্ষ্যভেদ করে ডর্টমুন্ডকে লড়াইয়ে ফেরান নিকলাস ফুলক্রুগ। বাঁ-পায়ের শটে তিন মিনিট পর মার্সেল সাবিৎজার গোল করে বসলে গোলের হিসাবে জার্মান ক্লাবটি এগিয়ে যায়। শেষ পর্যন্ত তারাই পায় সেমিতে ওঠার ছাড়পত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবরুশিয়া ডর্টমুন্ডবার্সাবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জেনারেল মিনহাজুল আলম

এপ্রিল ৯, ২০২৬

পাইলট প্রকল্পে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

এপ্রিল ৯, ২০২৬

টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠছে ক্যাপসিকামের আবাদ

এপ্রিল ৯, ২০২৬

ইরানে যুদ্ধবিরতির নেপথ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

এপ্রিল ৯, ২০২৬

ইরানের আশপাশে সামরিক শক্তি মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT