চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ে ভবন নির্মাণে ‘বিরতি’র আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইয়ে ভবনের সংখ্যা বেড়ে যাওয়া উদ্বেগ প্রকাশ করে নতুন কোনো ভবন নির্মাণে বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছেন সেদেশের দুই ধনকুবের।

এরই মধ্যে সেখানে ভবন নির্মাণ আপাতত বন্ধের ঘোষণা দিয়ে দুবাইয়ের শাসক তার ছেলের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন।

বিশ্বের অন্যতম বৃহত্তম মেগা-বিমানবন্দরের কাজ আটকে দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেয়া হয়। কিছু নির্মাণ প্রতিষ্ঠান এরই মধ্যে তাদের পরিকল্পিত প্রকল্প বন্ধ করে দিয়েছেন।

Banglabid

দামাক প্রোপার্টিজের চেয়ারম্যান হুসেন সাজওয়ানি এক সাক্ষাতকারে বলেন, ‘যদি ভবনের চাহিদার চেয়ে এই অতিরিক্ত সরবরাহ চলতে থাকে; তবে তা বিপর্যয় ডেকে আনবে। সেটা ব্যাংকিং ব্যবস্থাকেও প্রভাবিত করবে। যা আমাদের সামর্থের বাইরে চলে যাবে।’

মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণা করা সংস্থা ব্রোকার জেএলএল-এর প্রধান ক্রেগ প্লাম্ব বলেছেন, ‘সরবরাহকারীদের সরবরাহ কমানোর ফলে নির্মাতারা লাভবান হবেন। কারণ এটি দীর্ঘ মেয়াদে দাম বাড়িয়ে তুলবে।

দুবাইয়ে ক্রমাগত অতিরিক্ত সম্পদের সরবরাহের ফলে গত পাঁচ বছরে সম্পত্তির মূল্য ৩০% হ্রাস পেয়েছে। গত এক দশকের মধ্যে ২০১৮ সালে দুবাই অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি দুর্বল ছিল।

Reneta

গত মাসে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক দাতাদের রিয়েল এস্টেটের অত্যধিক এক্সপোজার বলে অভিহিত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাব করে। এর পরিপ্রেক্ষিতে গত রোববার দুবাইয়ের গভর্নর সাংবাদিকদের বলেন, সম্পত্তি সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে।

গত সেপ্টেম্বর দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম একটি খোলা চিঠিতে বলেন, আমাদের অর্থনৈতিক যাত্রায় ভারসাম্যহীনতা এড়াতে এবং জাতীয় অর্থনীতিতে অতিরিক্ত মূল্য আনতে রিয়েল এস্টেট প্রকল্পগুলির গতি নিয়ন্ত্রণ করা দরকার।’

সম্পত্তির বেশিরভাগ অংশ সরকারের নিজস্ব তৈরি। কারণ আমিরাতের বিল্ডিংগুলো দেশটির বড়বড় ডেভেলপাররা নিয়ন্ত্রণ করে।রাষ্ট্র-সংযুক্ত ফার্মগুলো ক্রেতা ধরার প্রতিযোগিতায় টিকতে নির্মাণের গতি বাড়িয়েছে, এজন্য তারা সস্তা এবং প্রায়শই বিনামূল্যে জমি ব্যবহার করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধনকুবের
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT