বছরের শুরুতেই তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাকে দেখা গেল ফুরফুরে মেজাজে। ১ জানুয়ারি অনন্ত জলিল তার ফেসবুকে বর্ষা ও দুই পুত্রকে নিয়ে ছবি দিয়ে লিখেছেন, নতুন বছরের নতুন সকাল। তার আগের দিন অনন্ত-বর্ষা তার অনুসারীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন।
সেখানে অনন্ত জলিল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০১৯ সালে যার জীবনে সুখ-দুঃখ, কষ্ট যেটাই হয়ে গেল, ২০২০-এ যেন সবার জীবন শুভ হোক। বর্ষা বলেন, ‘সবাইকে হ্যাপী নিউ ইয়ার। অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা।
জানা গেছে, অনন্ত-বর্ষা তাদের দুই পুত্র নিয়ে দুবাইতে গেছেন ২৮ ডিসেম্বর। ছুটি কাটাচ্ছেন। দেশটির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছেন। মজার মজার সব খাবার খাচ্ছেন। পরিবারকে সময় দিয়ে দেশে ফিরে আবার ব্যস্ত হয়ে পড়বেন অনন্ত জলিল।
আসছে সপ্তাহে অনন্ত জলিলের দেশে ফেরার কথা। আলোচিত এ নায়কের ঘনিষ্ঠজন জানালেন, বছর জুড়ে ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন অনন্ত জলিল। তাই বছরের একেবারে শেষে তিনি পরিবার নিয়ে দুবাই গেছেন। দুই সন্তান ও স্ত্রীর সঙ্গে সময় কাটিয়ে আবার চাঙ্গা হচ্ছে ‘মোস্ট ওয়েলকাম’ ছবির এ নায়ক।
এদিকে অনন্ত জলিল তার নতুন ছবি ‘দিন-দ্য ডে’র জমে থাকা কিছু কাজ শিগগির শেষ করবেন বলে জানিয়েছেন। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন অনন্ত জলিল এবং ইরানি একটি নির্মাণ সংস্থা। ছবিতে অনন্ত জলিলের নায়িকা বর্ষা। পাশাপাশি তিনি পরিচালনাও করছেন ইরানি নির্মাতা মর্তুজার সাথে। ছবির শুটিং হয়েছে বাংলাদেশ, ইরান, তুর্কি, আফগানিস্তানের সীমান্তে।
অনন্ত জলিল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, আদম পাচার হচ্ছে, মাদকের আধিপত্য-চোরাচালান সবকিছুই তুলে ধরা হচ্ছে ‘দিন- দ্য ডে’ ছবিতে। বাংলাদেশ, ইরানে মুক্তির লক্ষে নির্মাণ করা হচ্ছে ‘দ্বীন-দ্য ডে’। চলতি বছরই ছবিটি মুক্তি পাবে।
অনন্ত জলিলের ঝুঁকিপূর্ণ শুটিং দেখুন








