আন্তর্জাতিক

‘দুবাইতে শেষ মুহূর্তে হোটেল বুকিংয়ের আশা নেই’

নিউ ইয়ার উদযাপন

দুবাইতে আকাশে আতশবাজির ঝলকানি, রঙিন আলোয় ভাসছে আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ের আকাশে আতশবাজির ঝলকানি, উৎসবের আনন্দে ভাসছে শহর, রাতের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউ ইয়ারকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শেষ মুহূর্তে হোটেল বুকিংয়ের কোন প্রকার আশা নেই বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়ার উদযাপনকে সামনে রেখে পর্যটকদের হোটেল বুকিংয়ের মাত্রা ও হোটেলের ভাড়া দুটোই আগের কয়েক বছরের তুলনায় বেশি বেড়েছে।

দুবাইয়ের পাম বা ডাউনটাউনের কোনো হোটেলে বছরের শেষ মুহূর্তে বুকিং সম্ভব হচ্ছে না। ভ্রমণ সাইটগুলি দেখায় যে ডাউনটাউনে সিঙ্গেল একটি রুমের ভাড়া ৩১ ডিসেম্বরের আশে পাশে হলে পর্যটকের গুণতে হবে প্রায় চার হাজার ৫০০ দিরহাম যা বাংলাদেশি টাকায় কমপক্ষে এক লাখ পাঁচ হাজারের বেশি।

উচ্চতর বিল্ডিং এর পাশে সুইমিং পুল ও লাউঞ্জ চেয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট বুকিংডটকমে পাম টাউনের হোটেলগুলোতে একেকটি রুমের মূল্য দুই হাজার দিরহামের ওপরে রয়েছে।

আমিরাতেও টাকার মূল্য কম নয়, আলমোসাফার ট্রাভেল পোর্টালে, আবু ধাবিতে পাঁচ তারকা হোটেলের রুমগুলি দুই হাজার দিরহাম থেকে তিন হাজার দিরহাম পর্যন্ত। শারজাহ এবং রাস আল খাইমাহতে, হোটেলগুলি দুই থেকে আড়াই হাজার দিরহাম ভাড়া নির্ণয় করা হয়েছে।

যারা স্টাইলে নববর্ষ উদযাপন করতে চাইছেন, ফেয়ারমন্ট, দ্য পাম এবং এমিরেটস প্যালেসে  রুমের ভাড়া পড়বে সাড়ে ১২ হাজার দিরহাম থেকে ১৬ হাজার দিরহাম।

কোভিড সংক্রমণের কারণে বছর খানেক চ্যালেঞ্জিং ছিল তাই এবার নিউ ইয়ার সঠিক উপায়ে উদযাপন করতে সংযুক্ত আরব আমিরাতে সংযুক্ত আরব আমিরাত পর্যটকদের স্বাগত জানাচ্ছে।

বিষয়:দুবাই নিউ ইয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…