ফুটবল

দুবছর পেছালো দুই যুব বিশ্বকাপ

ফিফা U-17 বিশ্বকাপ ট্রফি, ফুটবল প্রতিযোগিতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা U-17 বিশ্বকাপের ট্রফি, যা আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা মহামারীর কারণে দুই বছর পিছিয়ে গেছে দুটি যুব ফুটবল বিশ্বকাপ। ২০২১ সাল থেকে পিছিয়ে ২০২৩ সালে হবে আসর দুটি।

আগামী বছর ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও পেরুতে হওয়ার কথা ছিল ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আসর দুটি পিছিয়ে দেয়ার কথা নিশ্চিত করেছে ফিফা।

আগে করোনার কারণে স্থগিত হয়েছে আরেকটি বিশ্বকাপ। ২০২০ সালের নভেম্বরে ভারতে বসতে যাওয়া নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ প্রথমে পিছিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে আনা হয়, পরে আরেকদফা পিছিয়ে ২০২২ সালে নেয়া হয়েছে।

বিষয়:ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…