চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই হ্যান্ডবলই জমিয়ে দিল লা লিগার শিরোপা লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমার্ধের বাকি মাত্র দুই মিনিট। নিজেদের মধ্যে দেয়া-নেয়া করার সময় বল ধরে বসলেন লাস পালমাস গোলরক্ষক লিওনার্দো চিচিজোলা। পেনাল্টির আবেদন জানাল বার্সেলোনা। সাড়া দেননি রেফারি। ৭৯ মিনিটে লাস পালমাসের ডি-বক্সে আরও একটি হ্যান্ডবল। কিন্তু এবারও সাড়া দিলেন না রেফারি।

বৃহস্পতিবার রাতে এ দুই হ্যান্ডবলে পেনাল্টি না পেয়ে ভালই পুড়তে হয়েছে বার্সাকে। পয়েন্ট টেবিলের ১৮’তে অবস্থান লাস পালমাসের। আছে অবনমনের শঙ্কায়। কিন্তু এই দলটিই জমিয়ে দিয়েছে লা লিগার শিরোপার লড়াই। পুঁচকে দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে আবারও পয়েন্ট খুইয়েছে বার্সা।। তাতে জমে উঠল লা লিগার শিরোপার লড়াই।

লা লিগায় এখন পর্যন্ত অপরাজিত বার্সা। ২৬ ম্যাচে ৬৬ পয়েন্টে আছে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে কাতালানদের প্রায় কাছাকাছি চলে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আগামী রোববার ন্যু ক্যাম্পে এ দুদলের লড়াইয়ের ফলাফল নিশ্চিত করে দিতে পারে লিগ শিরোপার ভবিষ্যৎ।

লাস পালমাসের মাঠে বার্সার শুরুটা ছিল দারুণ। ২১ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। যা এবারকার লা লিগায় তার ২৩তম অবদান।

কিন্তু বলার মত ছিল কেবল এটিই। এরপর যতবারই প্রতিপক্ষের অর্ধে উঠেছেন বারবার লাস পালমাসের রক্ষণ দেয়ালে শক্তভাবে আটকে গেছেন বার্সা মহাতারকা। বাকিদেরও অবস্থাও ছিল একই।

সুযোগে খুঁজে ম্যাচে উল্টো সমতায় ফেরে লাস পালমাস। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে লাস পালমাসকে পেনাল্টি উপহার দেন সার্জিও রবের্তো। সেখান থেকে স্পট কিকে দলকে সমতায় ফেরান জোনাথন কায়েরি।

Reneta

ম্যাচ শেষে ভাগ্য আর পেনাল্টি না পাওয়াকেই দোষ দিয়েছেন বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে, ‘আমি বুঝলাম না পেনাল্টি দিতে কী দোষ ছিল রেফারির! হ্যান্ডবল ছিল সেটিতো পরিষ্কার। এভাবে পয়েন্ট হারালে আর কিছু বলা সম্ভব নয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সামেসি
শেয়ারTweetPin1

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT