চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই হোঁচটের পর গ্রিজম্যানের জোড়া গোলে জয়ে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্স ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১, ইউক্রেনের বিপক্ষেও একই ব্যবধান, টানা দুই হোঁচটের পর অবশেষে জয়ে ফিরল ফ্রান্স। অ্যান্টনে গ্রিজম্যানের জোড়া গোলে ফিনল্যান্ডকে হারিয়েছে ফরাসিরা।

কাতার বিশ্বকাপের বাছাইয়ে ঘরের মাঠে বসনিয়া ও ইউক্রেনের মাঠে পয়েন্ট হারানোর পর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২-০ গোলের জয় তুলেছে ফিনল্যান্ডের বিপক্ষে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ছিল মঙ্গলবার রাতে।

নিজ গ্রুপে শীর্ষেই আছে ফ্রান্স। ৬ ম্যাচে ১২ পয়েন্ট জমিয়েছে। ৪ ম্যাচে ৫ পয়েন্টে তিনে ফিনল্যান্ড। ৫ ম্যাচে ৫ পয়েন্টে গোলপার্থক্যে এগিয়ে দুইয়ে ইউক্রেন।

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দিনে ২৫ মিনিটে লিড নেয় ফ্রান্স। গোল আনেন গ্রিজম্যান, বলের যোগানদাতা ছিলেন করিম বেনজেমা। ওই গোলে আসে বিরতি।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। লিও ডুবোইসের বাড়ানো বলে নিজের ও ফরাসিদের দ্বিতীয় গোলটি আনেন গ্রিজম্যান। জাতীয় দল জার্সিতে তার ৪১তম গোল। ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ, মিশেল প্লাতিনির সমান।

রাতের অন্য ম্যাচগুলোতে, আয়ারল্যান্ড ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে সার্বিয়ার বিপক্ষে। বসনিয়া ২-২ গোলে ড্র করেছে কাজাখস্তানের বিপক্ষে। অস্ট্রিয়া নিজ মাঠে ১-০তে হেরেছে স্কটল্যান্ডের সঙ্গে।

নিজ মাঠে ইসরায়েলকে ৫-০তে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক। তুরস্ককে ঘরের মাঠে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। নরওয়ে ৫-১ গোলের জয় তুলেছে জিব্রাল্টারের বিপক্ষে।

ঘরের মাঠে ক্রোয়েশিয়ার ৩-০ ব্যবধানে জয় স্লোভেনিয়ার বিপক্ষে। রাশিয়া ২-০ গোলে জিতেছে মাল্টার বিপক্ষ। স্লোভাকিয়া ২-০তে হারিয়েছে সাইপ্রাসকে। রোনালদো-বিহীন পর্তুগালের ৩-০ গোলে জয় এসেছে আজারবাইজানের মাঠে।

ট্যাগ: ইউক্রেনকাতার বিশ্বকাপ-2022গ্রিজম্যানফ্রান্সবসনিয়াবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তালেবান সরকারে কট্টরপন্থীরাই গুরুত্বপূর্ণ পদে

পরবর্তী

ছয় মাস পর যুক্তরাজ্যে মৃত্যু ২০০ ছাড়াল

পরবর্তী
যুক্তরাজ্যে করোনার কারণে মানুষ মাস্ক পরে চলাফেরা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় মাস পর যুক্তরাজ্যে মৃত্যু ২০০ ছাড়াল

জো বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকার পতাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবানের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে চীন: বাইডেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় ৬০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ

আগস্ট ২৯, ২০২৬

‘দ্য অরেঞ্জ’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু

আগস্ট ২৯, ২০২৬

পিঁপড়া কাসেম বইয়ের প্রকাশনা উৎসব

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলে ‘মৃত ভেবে’ তরুণীর ছবি ভাইরাল, পরে যা জানাল পুলিশ

আগস্ট ২৯, ২০২৬

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT