জাপান সফরে প্রস্তুতি ম্যাচে পরপর দুই ম্যাচে হার দেখার পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।
আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্ব। তার প্রস্তুতির জন্যই জাপান সফর করছে লাল-সবুজের মেয়েরা।
জাপানের ওসাকায় এদিন সেইশো হাইস্কুলকে ৩-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের তিন গোলদাতা কৃষ্ণা রানী, আনুচিং মোগিনি ও মার্জিয়া।
২৮তম মিনিটে কৃষ্ণার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৫০তম মিনিটে মাগোচির হাত ধরে সমতায় ফেরে সেইশো হাইস্কুল। পাঁচ মিনিট পর আনুচিংয়ের গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। ৮৫তম মিনিটে মার্জিয়া লক্ষ্যভেদ করলে জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের দল।
আগের দুই ম্যাচে সাকাই একাডেমির কাছে যথাক্রমে ৪-২ ও ৫-০ ব্যবধানে হেরেছিল কৃষ্ণা-মার্জিয়ারা।







