চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ম্যাচের জন্য রয়কে হারাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

খেলোয়াড়দের চোট নিয়ে ভালোরকম দুশ্চিন্তায় বিশ্বকাপের স্বাগতিক দেশ ইংল্যান্ড। নির্বাচকদের কপালে ভাঁজ ফেলে দুই ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলটির বিধ্বংসী ওপেনার জেসন রয়।

গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান রয়। সেই চোটই তাকে ছিটকে দিলো মঙ্গলবার আফগানিস্তান ও শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে।

রয়ের সঙ্গে আফগানিস্তান ম্যাচে না খেলার শঙ্কা আছে ইয়ন মরগানকে নিয়েও। উইন্ডিজ ম্যাচেই চোট পেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। বিবৃতিতে রয়ের চোটের বিষয়টি নিশ্চিত করলেও মরগানের বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড।

‘এমআরআইয়ে নিশ্চিত হওয়া গেছে যে রয় হ্যামস্ট্রিং চোটে ভুগছে। এই সপ্তাহে সে আর খেলতে পারছে না। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলা হচ্ছে না।’

‘আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচের আগে মরগানকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এরপরেই সিদ্ধান্ত হবে সে খেলবে কিনা!’ জানিয়েছে ইসিবি।

ইংল্যান্ডের মতো একই বিষয় নিয়ে সমস্যায় পড়েছে ভারতও। চোটের কারণে দুই-তিন ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গেছেন ভুবেনেশ্বর কুমার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পান এ পেসার। তার আগে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন শেখর ধাওয়ান। বিশ্বকাপের শেষাংশে তাকে পাবে কোহলির দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT