জনপদ

দুই মোটরসাইকেল-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

দুই মোটরসাইকেল ও ট্রাক্টর সংঘর্ষে নিহত ৩, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনাস্থলে বেশ কয়েকজন মানুষ জড়ো হয়েছে, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও ট্রাক্টরের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের দুজন ঘটনাস্থলেই মারা যান।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার নওহাটার আমান কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ১ শিশুসহ দুজন মারা যান। এ সময় আহত অন্য দুজনকে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) দায়িত্বরত পুলিশ জানিয়েছে, হাসপাতালে দুজনকে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার মধ্যে একজন নারীকে মৃত ঘোষণা করা হয়। অন্য একজন পুরুষের হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসা চলছে।

 

বিষয়:মৃত ঘোষণা মোটরসাইকেল রাজশাহী-নওগাঁ মহাসড়ক সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…