জনপদ

দুই মেয়ে ও স্ত্রীকে হত্যা করে ‘আত্মহত্যার চেষ্টা’

জনসমাগমের মধ্যে পুলিশ ও স্থানীয় মানুষজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মেয়ে ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা ঘটনায় জনসমাগমের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের আঙ্গুরপাড়া গ্রামে একটি ঘর থেকে মা ও দুই মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও দুই মেয়েকে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে আসাদুজ্জামন রুবেলের বিরুদ্ধে।

ঘিওর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

হত্যাকাণ্ডের শিকার হয়েছে রুবেলের স্ত্রী লাভলী বেগম (৩৫), মেয়ে ছোয়া আক্তার (১৬) এবং কথা আক্তার (১২)। ছোয়া আক্তার এসএসসি পরীক্ষার্থী এবং কথা আক্তার পঞ্চম শেণ্রীর শিক্ষার্থী।

জানা গেছে, রুবেল দন্ত চিকিৎসক। আঙ্গারপাড়া গ্রামে শ্বশুর বাড়িতেই স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন। আয় রোজগার তেমন না হওয়ায় বেশ কিছু প্রতিষ্ঠান ঋণ নিয়ে সংসার চালাচ্ছিলেন। কিন্তু ঋণ শোধ করতে না পারায় ঋণখেলাপী হয়ে পড়ে। এ নিয়ে সে চাপের মধ্যে ছিল। সংসারেও স্ত্রীর সাথে চলছিল ঝগড়া বিবাদ। গত রাতেও স্ত্রীর সাথে তার কথাকাটাকাটি হয়। স্ত্রী ও মেয়েরা ঘুমিয়ে পড়লে রাতের কোন একসময় ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে তিনজনকেই খুন করে।

এরপর ভোরের দিকে বাড়ির অদূরে ঢাকা-আরিচা মহাসড়কে এসে গাড়ি চাপায় আত্মহত্যার উদ্দেশ্যে রাস্তার ওপর শুয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।

অন্যদিকে বাড়ির লোকজন সকালে উঠে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় তিনজনকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

বিষয়:মানিকগঞ্জ স্বামীর আত্মহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…