চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাসে ইউরোপের অর্ধেক মানুষ ওমিক্রনে আক্রান্ত হতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্কতা জারি করে বলেছে, আগামী দুই মাসের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে। এতে পুরো ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের দেশগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ প্রধান হান্স ক্লুগ বলেছেন, ২০২২ সালের প্রথম সপ্তাহে ৭০ লাখের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ। ২৬টি দেশে প্রতিটি সপ্তাহে ১ শতাংশের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৫০টিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত পাওয়া গেছে। পশ্চিম ইউরোপে এই ভ্যারিয়েন্ট দাপুটে হয়ে উঠছে।

এই হার অব্যাহত থাকলে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অর্ধেকের বেশি জনসংখ্যা করোনায় আক্রান্ত হতে পারে। যেসব অঞ্চলে টিকাদানের হার কম সেখানে এই সংক্রমণের প্রভাব ভয়াবহ হতে পারে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, করোনাভাইরাস বায়ুবাহিত হওয়ার পাঁচ মিনিটের মধ্যে সংক্রমণ ছড়ানোর ৯০ শতাংশ ক্ষমতা হারায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, করোনা বায়ুতে ছড়ানোর পর কীভাবে বেঁচে থাকে তা নিয়ে এটিই বিশ্বের প্রথম সিমুলেশন। কোভিড যে স্বল্প দূরত্বে সংক্রমণ ছড়ায়, এই গবেষণায় তা আবারও উঠে এসেছে। ফলে সংক্রমণ ঠেকানোর কার্যকর উপায় হলো শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপওমিক্রনকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ: দেবপ্রিয় ভট্টাচার্য

মে ৭, ২০২৬

সেমিতে বিদায়, হ্যান্ডবলের নিয়ম নিয়ে প্রশ্ন বায়ার্ন কোচের

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শর্ত না মানলে শ্রমবাজার বন্ধই থাকবে: নুরুল হক নুর

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT