‘রাজকাহিনী’ সাথে ‘বেগম জান’কে মেলানোর জন্য একটি পার্টির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেখা হয় দুই বেগম ঋতুপর্ণা সেনগুপ্ত আর বিদ্যা বালানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া আহসান। ‘রাজকাহিনী’ ছবিতে ‘রুবিনা’ চরিত্রে অভিনয় করেন জয়া। ছবির পরিচালক, প্রযোজকসহ বলিউড, টালিউডের আরও অনেকেই উপস্থিত ছিলেন পার্টিতে। কলকাতার এসভিএফ অফিসে এই পার্টির আয়োজন করা হয়।
ক্যামেরাবন্দী করা পার্টির মুহূর্তগুলো টুইটারে শেয়ার করেছেন প্রযোজক মহেশ ভাট। ‘সৃজিতের সঙ্গে ভারতের সবচেয়ে মেধাবী দুই নারী’ শিরোনামে ঋতুপর্ণা ও বিদ্যা বালানের ছবি টুইট করেন তিনি।
অনুষ্ঠানে কেক কেটেছেন অতিথিরা। অনুষ্ঠান শেষে সবাই একসাথে ক্যামেরাবন্দী হয়েছেন। ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জী পরিচালিত ‘বেগমজান’ ছবিটি।









