চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছর নিষিদ্ধ হতে পারেন রোনালদো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মাঠ থেকে আগেভাগে তুলে নেয়ায় খেপে গিয়েছিলেন কোচ মাউরিসিও সারির উপর। ক্ষোভে ম্যাচ শেষ হওয়ার আগেই ছেড়েছিলেন স্টেডিয়াম। সেই রাগের কারণে বিপদে পড়তে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগেভাগে মাঠ ছাড়ায় সিরি আতে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়তে পারেন জুভেন্টাস ফরোয়ার্ড!

শনিবার রাতে এসি মিলানের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ ছিল জুভেন্টাসের। রোনালদো শুরুর একাদশে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের মাথায় তাকে তুলে নেন কোচ মাউরিসিও সারি।

রোনালদোর পরিবর্তে নেমে গোল করেন পাওলো দিবালা। মাঠে নামার ২২ মিনিট পর (৭৭ মিনিট) আর্জেন্টাইন তারকার ওই গোলই ম্যাচের ভাগ্য লিখে দেয়।

মাঠ ছাড়ার সময় চরম ক্ষুব্ধ দেখায় রোনালদোকে। কোচের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতেও দেখা যায় তাকে। সারিকে লক্ষ্য করে কিছু একটা বলতে বলতে ড্রেসিংরুমের দিকে চলে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। পরে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ছাড়েন স্টেডিয়ামও।

ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস ইতালিয়াতে দেশটির সাবেক ফুটবলার অ্যান্তোনিও কাসানো বলেছেন, রোনালদোকে ঝামেলায় ফেলতে পারে অ্যান্টি-ডোপিং বিধিমালা। খেলোয়াড়দের ম্যাচ চলাকালীন যেকোনো সময়ে পরীক্ষা করতে পারে তারা। ইচ্ছে করে এড়িয়ে গেলে কপালে দুঃখ আছে সেই খেলোয়াড়ের। মিলতে পারে লম্বা নিষেধাজ্ঞা। ৩৭ বছর বয়সী কাসানো নিজেও এমন ঝামেলায় পড়েছিলেন বলে জানিয়েছেন।

জুভেন্টাস যদিও বলছে, ডোপ টেস্ট এড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না রোনালদোর। পর্তুগিজ মহাতারকা যা করেছেন সম্পূর্ণ রাগের বশেই। এজন্য কোনপ্রকার জরিমানাও করছে না ক্লাবটি, তবে মৌখিকভাবে সতর্ক করা হবে।

Reneta

মাউরিসিও সারিও বলছেন, দলের সেরা তারকার সঙ্গে তার কোনো সমস্যা নেই। রোনালদোর ক্ষোভের কারণ হিসেবে কোচ দায় দিচ্ছেন চোটকে, ‘ও আসলে ভালো অবস্থানে নেই। ওর হাঁটুতে ছোট একটা চোট আছে।’

রোনালদোর রাগ দেখিয়ে চলে যাওয়াটা আবার ভালোভাবে নেননি সতীর্থরা। গেজেত্তা ডেল স্পোর্ত বলছে, মাঠে ফিরতে চাইলে ড্রেসিংরুমে সতীর্থের কাছে ক্ষমা চাইতে হবে সিআর সেভেনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT