তারকাকথন

দুই নির্মাতার এক বিজ্ঞাপন

দুই নির্মাতার এক বিজ্ঞাপন

এক নির্মাতা নির্মাণ করছেন অন্য নির্মাতা সেই বিজ্ঞাপনে অভিনয় করছেন। জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন আর সেই বিজ্ঞাপনে প্রথমবার মডেল হয়েছেন  আরেক জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন।

রাজধানীর তেজগাঁও-এ কোক স্টুডিতে নতুন এ বিজ্ঞপনের কাজ শেষ হয়েছে। বিজ্ঞাপনে আশফাক নিপুনের মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর।

সারাদেশ যখন ‘আয়নাবাজি’র’ জ্বরে ভুগছে ঠিক সেসময়ে অমিতাভ রেজার সঙ্গে কাজ করায় দারুণ আনন্দিত জনপ্রিয় এ নির্মাতা। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে সেই উল্লাস প্রকাশ করেছেন। %e0%a6%86%e0%a6%b6%e0%a6%ab%e0%a6%be%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8

আশফাক নিপুন লিখেছেন, ‘সারাদেশ যখন ‘আয়নাবাজি’ জ্বরে আক্রান্ত তখন আয়নাবাজির কারিগর অমিতাভ রেজার কাজে অভিনয় করার সুযোগ অনেকটা আকাশের চাঁদ পাওয়া মতো।

স্ট্যাটাসে প্রথমবার বিজ্ঞাপনে কাজ করা অভিজ্ঞতা নিয়ে লিখেছেন, দুইবার বাইক নিয়ে সুজানাসহ পড়ে যাওয়া ছাড়া বাকি অভিজ্ঞতা অসাধারণ। ব্যথা এখনও টের পাচ্ছিনা, তবে আরেকটু রাত হলেই খবর শুরু হবে। তবে নিজে নির্মাতা হওয়ার কারণে এসব গুণী লোকদের সাথে আড্ডা আর তাদের কাজ একেবারে পাশে বসে দেখার সুযোগের তুলনায় এই ব্যথা বেদনা আসলে কিছুই না।’

বিষয়:অমিতাভ রেজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…