চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে এক পিতা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৫:৪৩ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি

অমানবিকতার করুণ সাক্ষী হয়ে নিজের দুই মৃত নবজাতককে বুকে করে হাইকোর্টে এলেন এক পিতা। হৃদয় বিদারক এই ঘটনার কথা জেনে দৃষ্টান্ত তৈরি করে আদেশ দিলেন দেশের উচ্চ আদালত।

রাজধানীর মান্ডায় বাসা করে থাকেন সুপ্রিম কোর্টের অফিস সহায়ক আবুল কালাম আজাদ। রোববার সকালে অন্তঃসত্ত্বা স্ত্রী সায়েরা খাতুন অসুস্থবোধ করেন। তখন স্ত্রীকে নিয়ে মুগদা ইসলামী ব্যাংক হাসপাতালে যাওয়ার পথে সিএনিজিতেই ২টি সন্তান প্রসব করেন সায়েরা।

পরে ইসলামী ব্যাংক হাসপাতালে স্ত্রীকে ভর্তি করান আজাদ। তখন সেই হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, জমজ শিশু দুটি অপরিপক্ক থাকায় তাদের আইসিইউতে নেওয়া দরকার। কিন্তু তাদের হাসপাতালে আইসিইউ না থাকায় আইসিইউ থাকা কোনো হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।

এরপর বাবা দুই নবজাতককে অ্যাম্বুলেন্সে করে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান। দীর্ঘক্ষণ সেখানে থাকার পর শিশু হাসপাতাল থেকে জানানো হয় তাদের আইসিইউ বেড খালি নাই। আর নরমাল বেডে ভর্তি করতে প্রতি বাচ্চার জন্য দিনে ৫ হাজার করে টাকা করে লাগবে।

সেখান থেকে দুই নবজাতককে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান বাবা আবুল কালাম আজাদ। একপর্যায়ে এই হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারীর সাথে যোগাযোগের পর একজন ডাক্তার অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকদের দেখে জানান, দুই নবজাতক আর বেঁচে নেই। এরপর মৃত দুই সন্তানকে নিয়ে হাইকোর্টে আসেন সেই বাবা।

এই ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ।

Reneta

পুরো বিষয় শুনে হাইকোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা শিশু হাসপাতাল এবং ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদার পরিচালককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখা দিতে নির্দেশ দেন।

সেই সাথে চিকিৎসা অবহেলায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবজাতকহাইকোর্টহাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়ছে করোনা: সচেতন হতে হবে এখনই

পরবর্তী

মঙ্গলবার দুুপুরে চ্যানেল আইয়ে ‘দুলাভাই জিন্দাবাদ’

পরবর্তী

মঙ্গলবার দুুপুরে চ্যানেল আইয়ে ‘দুলাভাই জিন্দাবাদ’

হিজড়াদের বিড়ম্বনা: জীবন ও জীবিকা

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT