চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজড়াদের বিড়ম্বনা: জীবন ও জীবিকা

মো. সাখাওয়াত হোসেনমো. সাখাওয়াত হোসেন
৬:০৭ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২০
মতামত
A A

হিজড়া বলতে সাধারণত তৃতীয় লিঙ্গকেই বোঝানো হয় এবং বাংলাদেশে সর্বত্র হিজড়াদের বিশেষ করে শহরাঞ্চলে হিজড়াদের উপস্থিতি লক্ষণীয়। তাছাড়া রাজধানী শহর ঢাকাতে হিজড়াদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বর্তমানে ছোট শহর এবং উপশহরেও হিজড়াদের ব্যাপক আনাগোনা চোখে পড়ে। বেশির ভাগ ক্ষেত্রেই বাংলাদেশে হিজড়ারা সরকারি সুযোগ সুবিধা হতে বঞ্চিত এবং শোচনীয় জীবনাচরণে অভ্যস্ত থাকে। যেখানে মানবাধিকারের কোন বালাই নেই, অর্থাৎ মানুষ হিসেবে জন্মগত অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে তৃতীয় লিঙ্গের মানুষ। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, হিজড়ারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার প্রদত্ত হিজড়াপল্লীতে বসবাস করে অথবা নিজেদের উদ্যোগে ভাড়াকৃতভাবে তৈরিকৃত কোন আবাসস্থলে। আবার অনেক সময় এও দেখা যায়, বাড়িওয়ালারা সহজে হিজড়াদের বাড়ি ভাড়া দিতে চায় না। তাই, স্বাভাবিকভাবে যে সকল জায়গা ভাড়ার অনুপযুক্ত সেই সকল নোংরা পরিবেশে মাথা গোজার ঠাঁই হয় হিজড়া সম্প্রদায়ের। অর্থাৎ জন্মই যেন আজন্ম পাপ।

যেহেতু তারা সমাজ কিংবা রাষ্ট্র থেকে মৌলিক চাহিদা পূরণের জন্য যথাযথ সুবিধা পায় না কাজেই জীবনধারণের জন্য অদ্ভুত সব পন্থা অবলম্বন করে যার প্রেক্ষিতে জনজীবনে অস্বস্তির সৃষ্টি হয়। যদিও বিষয়গুলো অসামাজিক, রুচিহীন, শালীনতা বিরোধী। তথাপি জীবনধারণের জন্য হিজড়াদের ব্যতিক্রম কিছু অবশিষ্ট থাকে না। কারণ আবাসিক বাড়িতে হিজড়াদেরকে কাজ দেওয়া হয় না, কোন ব্যবসা প্রতিষ্ঠানে হিজড়াদের জন্য কর্মস্থল খালি থাকে না। তাহলে তারা টিকে থাকবে কিভাবে? বেঁচে থাকার জন্যেই জনজীবনে অস্বস্তিমূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে হিজড়ারা। আবার এও সত্য, অনেক হিজড়াদের মাঝে মধ্যে কাজের সুযোগ আসা সত্ত্বেও তারা তাদের যাপিত পেশা থেকে সরে যেতে পারছে না। পাশাপাশি, জনজীবনে অস্থির পরিবেশ তৈরি করার কারণে সমাজে হিজড়াদের সম্পর্কে ব্যাপক নেতিবাচক ধারণার সৃষ্টি হয়ে থাকে। অধিকন্তু একটি গ্রুপ কিংবা বিশেষ মহল হিজড়াদের উদ্দেশ্য করে কপাট কিংবা নেতিবাচক মন্তব্য ছুঁড়ে থাকে সর্বদাই।

বাংলাদেশে হিজড়াদের সাম্প্রতিক অবস্থা অত্যন্ত নড়বড়ে। যদিও সরকার সহ ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ হিজড়াদের বসবাসের সুযোগ করে দিয়েছে তথাপি হিজড়াদের কোন সামাজিক মর্যাদা নেই। সামাজিকভাবে হিজড়াদের কোন প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হয় না, ঠিক তেমনি সামাজিক কোন অনুষ্ঠানে হিজড়াদের দাওয়াত দেওয়া হয় না। হিজড়াদের সামাজিক অবস্থা দলিতদের (অস্পৃশ্য) থেকেও নগণ্য অবস্থায় বিরাজ করছে। হিজড়াদের সাথে তাদের পিতামাতারাও কোন সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখে না। তাই সামাজিকভাবে হিজড়ারা অনেকটা একঘরে হয়ে যায় পারতপক্ষে তাদের জন্য বরাদ্দকৃত হিজড়াপল্লীতে তথা নিজেরা একত্রিত হয়ে বাঁচার সংগ্রামে ব্যস্ত থাকে। হিজড়াদের কেউ অপমান অপদস্থ করলেও সমাজের কোন বিবেকবান তাদের পাশে এসে দাঁড়ায় না। উল্টো হিজড়াদের কটাক্ষ করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। প্রকৃতপক্ষে, সমাজের একটি শ্রেণি হিজড়াদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না।

হিজড়ারা কেন সামাজিক অস্বস্তিজনক কাজের সাথে জড়িয়ে পড়ছে? অনুসন্ধান করলে তাত্ত্বিক ও প্রায়োগিক দু’ধরনের কারণই বের হয়ে আসে। বেঁচে থাকাই যেখানে দুঃসাধ্য সেখানে নিয়মের অনিয়ম হবে এটাই স্বাভাবিক। কোন মানুষই অপরাধী হয়ে পৃথিবীতে জন্মায় না। পরিবেশ, পরিস্থিতি এবং সামাজিক বাস্তবতা মানুষকে অপরাধের দিকে ধাবিত করে থাকে। হিজড়ারাও তার ব্যতিক্রম নয়। সামাজিকভাবে বেঁচে থাকার তাগিদে হিজড়াদের নানামুখী সমাজবিরোধী কার্যক্রমে যুক্ত হতে হচ্ছে। কারণ, বেঁচে থাকাই যেখানে মুখ্য বিষয় অন্যান্য কিছু সেখানে গৌণ। তাদের জন্য সামাজিকভাবে কোন কাজের ব্যবস্থা হচ্ছে না। তাহলে তারা কিভাবে টিকে থাকবে? টিকে থাকার তাগিদেই হিজড়াদেরকে জনজীবনে অস্বস্তিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়তে হচ্ছে। সুতরাং হিজড়াদের জীবনাচরণ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সামাজিকভাবে গবেষণা করার বিশদ প্রয়োজন রয়েছে। যদি কোনভাবে তাদেরকে যথাযথভাবে পুনর্বাসন করা যায়, তাহলে হিজড়াদেরকেও উন্নয়নশীল কর্মকাণ্ডের সাথে সংযুক্ত করা যাবে। কেননা, তারা তো ইচ্ছে করে হিজড়া হয়ে জন্মগ্রহণ করেননি, বাস্তবতার নির্মম সত্যের কারণেই তার আজ হিজড়া। এতে তাদের কোন হাত নেই কাজেই তাদেরকে কোনভাবেই অমর্যাদা তথা অবমূল্যায়ন করা ঠিক হবে না। হিজড়াদের মানোন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে বেশকিছু পদক্ষেপ ব্যাপকভাবে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

হিজড়া২০১৭ সনে পুলিশ স্টাফ কলেজ কর্তৃক পরিচালিত গবেষণায় দেখা যায়, হিজড়ারা সাধারণত অযাচিতভাবে শরীরে হাত দেওয়া, জোরপূর্বক টাকা আদায়, অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন, শরীরের উপর পরে যাওয়া, নতুন জন্ম নেওয়া শিশুর জন্য টাকা আদায়, বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে টাকা আদায়, দোকান থেকে টাকা আদায়, রেস্টুরেন্ট থেকে টাকা আদায়, গাড়ির জানালা দিয়ে টাকা গ্রহণ, এটিএম বুথের বাইরে গ্রাহকের কাছ থেকে টাকা আদায়, ধমক দিয়ে টাকা আদায়, উলঙ্গ হয়ে কিংবা শরীরের কোন অংশের কাপড় তুলে টাকা আদায় ইত্যাদি কর্মের মাধ্যমে জনসাধারণের নিকট হতে টাকা আদায় করে থাকে। বেশ কয়েকবছর ঢাকা শহরে থাকায় প্রায়শই পাবলিক বাসে হিজড়াদের মুখোমুখি হবার অভিজ্ঞতা রয়েছে।

আবার টাকা উত্তোলনের সময় হিজড়ারাও যে অত্যাচারের শিকার হয় না বিষয়টা এমন নয়। মাঝে মধ্যে দেখা যায়, টাকা উত্তোলনের সময় হিজড়া সম্প্রদায় অত্যাচারের শিকার হয়। তথাপি হিজড়াদের রক্ষা করতে কেউ এগিয়ে আসে না। ঘটনার পরম্পরায় কয়েকজন হিজড়া একসাথে হয়ে এবং ঘটনাস্থলে পুলিশের সহায়তায় ধর্তব্য বিষয়ের মীমাংসা করতে হয়। সুতরাং দেখা যাচ্ছে, হিজড়ারা যেমন সামাজিকভাবে অস্বস্থির সৃষ্টি করে ঠিক তেমনি তারাও শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়ে থাকে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে এক পক্ষ অন্য পক্ষকে প্রতিপক্ষ মনে করে থাকে। এক পক্ষে সাধারণ জনতা ও অন্য পক্ষে হিজড়া সম্প্রদায়। এ ধরনের অমূলক ভাবনা চিন্তা দূর করে হিজড়াদেরকে মেইনস্ট্রিমে নিয়ে আসা উচিত সমাজের স্বার্থেই বিশেষ করে সামাজিক অবক্ষয় নিরসনে।

Reneta

হিজড়ারা সামাজিক অস্বস্তিমূলক যে সকল কর্ম করে থাকে তার থেকে পরিত্রাণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরী হয়ে পড়ছে। পদক্ষেপগুলি গ্রহণ করে ক্ষান্ত না হয়ে প্রয়োগ নিশ্চিত করতে পারলে হিজড়াদেরকে সামাজিক বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা যাবে। পদক্ষেপগুলি হচ্ছে, হিজড়াদের স্বাভাবিক জীবন যাপনের সুযোগ প্রদান করা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিক হিসেবে মানবাধিকার নিশ্চিত করা, জনগণের মধ্যে হিজড়াদের নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ হিজড়ারা যদি স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পায় তাহলে হিজড়াদের দ্বারা সংগঠিত এহেন ঘৃণিত কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভবপর হবে। কারণ, হিজড়াদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে হিজড়া সম্প্রদায়ের জন্য। সরকার প্রদত্ত সকল ধরনের সামাজিক সুযোগ সুবিধা হিজড়াদের জন্য বরাদ্দ দিতে হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী দেশে মোট হিজড়ার সংখ্যা প্রায় দশ হাজারের মতো। সুতরাং তাদেরকে যথাযথভাবে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে জনমনে হিজড়া নিয়ে যে অস্বস্তি রয়েছে তা আর থাকবে না। বর্তমান সরকার হিজড়াদের মানোন্নয়নে বেশকিছু প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পদক্ষেপগুলোর বাস্তবায়ন হলে সুফল দেখতে পারবো আমরা। তবে এ বিষয়ে হিজড়া সম্প্রদায়ের দায়ও কোন অংশে কম নয়। তাদের জন্য বরাদ্দকৃত সুবিধাগুলো গ্রহণ করার মাধ্যমে নিজেদের যথার্থতাকে সমাজের মধ্যে তুলে ধরতে হবে। তাহলেও জনজীবনে হিজড়া সম্প্রদায় কর্তৃক আহুত অস্বস্তিগুলো অচিরেই দূরীভূত হয়ে যাবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিজড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT