চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ছে করোনা: সচেতন হতে হবে এখনই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:২৪ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও বেশ কিছুদিন করোনাভাইরাস শনাক্তের হার বলতে গেলে অনেকটাই কম ছিল। কিন্তু পরপর কয়েকদিন ধরে সেই হার বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের সর্বশেষ হিসাব তুলে ধরে বলছে, দেশে করোনাভাইরাস শনাক্তের ২৩৯তম দিনে শনাক্তের হার বেড়ে হয়েছে ১৩ দশমিক ৪৭ শতাংশ। আগের দিন রোববার তা ছিল ১২ দশমিক ৫০ শতাংশ। আর শনিবার এই সংখ্যা ছিল ১১ দশমিক ৪৫ শতাংশ।

গত তিনদিন স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান ইঙ্গিত করছে; করোনাভাইরাস আবারও একটা নাজুক পরিস্থিতি তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য নীতিনির্ধারকরাও এরই মধ্যে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। স্পষ্ট করে বলা হচ্ছে, শীতের মৌসুমে করোনা আরও ছড়িয়ে পড়তে পারে। সে জন্য সরকার প্রস্তুতিও নিয়ে রেখেছে।

আমরা এরই মধ্যে দেখেছি, ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, জার্মানি, ইতালিসহ বিভিন্ন দেশ তা ঠেকাতে লকডাউন এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু তারপরও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভকে ঠেকাতে পারছে না দেশগুলো।

এমন পরিস্থিতিতে আমাদের মতো দেশকেও দ্বিতীয় ঢেউ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমরা দেখেছি, গত মার্চের পর শনাক্তের সংখ্যা যতই বেড়েছে, মানুষকে ততই বিপদে পড়তে হয়েছে। বিশেষ করে চিকিৎসাসেবা পেতে। তার বাইরেও নানান সীমাবদ্ধতার কথা আমরা জানি। সেই অভিজ্ঞতা থেকে প্রস্তুতি নিতে হবে আমাদের।

আরেকটা বিষয় হলো বিদেশফেরতদের বাধ্যতামূলক কোভিড-১৯ টেস্ট। এর কোনো বিকল্প নেই। শুরুর দিকে এ ব্যাপারে শিথিলতা এবং তার ফলাফলও আমরা জানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ইউরোপের উদাহরণ টেনে বিমানবন্দরসহ দেশের সবগুলো প্রবেশপথে বাধ্যতামূলক কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি বিদেশ ফেরতদের কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন।

আমরা মনে করি, শুরুর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউকে মোকাবিলা করতে হবে। তবে এ জন্য জনগণকেও সচেতন হতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

জুলাই ২১, ২০২৬

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT