চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দেশেই মুক্তি পাবে ‘এপার ওপার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
‘এপার ওপার’ ছবিতে সোহানা সাবা ও সৌরভ চক্রবর্তী

‘এপার ওপার’ ছবিতে সোহানা সাবা ও সৌরভ চক্রবর্তী

এ বছর আগস্ট মাসেই মুক্তি পাবে ‘এপার ওপার’। আর ছবিটি একই দিনে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি দিতে চান পরিচালক হরনাথ চক্রবর্তী। পরিকল্পনাও সেভাবেই করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমকে বললেন, ‘দুই দেশের মানুষের জন্যই ছবিটি খুব গুরুত্বপূর্ণ। দুই পারের মানুষ এই ছবিকে রিলেট করতে পারবেন।’

‘এপার ওপার’ ছবির গল্প মানুষের দুর্দশা নিরে। সাবেক ছিটমহলের মানুষের দুর্দশা। কিছু অংশে ফিরে যাবে ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধের সময়। থাকবে ওই সময় শরণার্থী শিবিরগুলোতে মানুষের দুর্দশার কথা।

বাংলাদেশের সোহানা সাবা আছেন ছবির মুখ্য চরিত্রে। পরিচালক হরনাথ চক্রবর্তী বললেন, ‘আমাদের একজন মুসলিম অভিনেত্রী দরকার ছিল। দ্বিতীয়ত, উচ্চারণ আর কথার ভঙ্গিমাতেও যেন ওপারের মেয়ের ভাবটা ফুটে ওঠে, তাই সোহানা সাবাকে নেওয়া হয়েছে।’

সোহানা সাবা ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী। ভারতের বাংলা সিরিয়ালের খুব পরিচিত মুখ। বললেন, ‘দিনে সিরিয়াল আর রাতে এই ছবির কাজ। আবার কখনো এর উল্টোটা। এভাবেই কাজ করেছি। এমন একজন পরিচালকের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে। সুযোগটা আমি ছাড়তে চাইনি।’

ছবিতে আরও অভিনয় করছেন চন্দন সেন, অনামিকা সাহা, শঙ্কর দেবনাথ, দোলা চক্রবর্তী। ছবির সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের ব্রিজ লিমিটেড ও ভারতের এন এম গ্লোবাল ফিল্মস।

পরিচালক জানালেন, ছবির শুটিং এখন প্রায় শেষ পর্যায়ে। কোচবিহার, ছিটমহল, মশালডাঙা, নেপালগঞ্জে শুটিং হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোহানা সাবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এতোটুকু বাচ্চারা কী যে ভালো বলে!

পরবর্তী

নারী পরিচালকদের প্রশংসায় শাহরুখ

পরবর্তী

নারী পরিচালকদের প্রশংসায় শাহরুখ

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT