বাংলাদেশ

দুই দিনের সফরে ঢাকার পথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ছবি, বাংলাদেশ সফর. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনের সফরে ঢাকার পথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার দুপুর ২টায় বিশেষ বিমানযোগে তিনি ঢাকা পৌঁছাবেন। কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

সফরে ভারত সরকারের অর্থায়নে ১৫টি প্রকল্প উদ্বোধন করবেন সুষমা স্বরাজ। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠক করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গেও।

এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

২০১৪ সালের মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছিলেন সুষমা স্বরাজ।

বিষয়:ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…