চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দিনেই শেষ চার দিনের ম্যাচ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল ও চট্টগ্রামের চার দিনের ম্যাচ শেষ হয়েছে মাত্র দুই দিনে। দুদলই অলআউট হয়েছে দু’বার করে। পড়েছে ৪০ উইকেট।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্পিনিং ট্র্যাকে ৭৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বরিশাল।

হোম ভেন্যুতে ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২০ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। তাদের প্রথম ইনিংস শেষ হয়েছিল মাত্র ৮৭ রানে।

বরিশাল প্রথম ইনিংসে ১৪৬ রান তুলে প্রতিপক্ষকে গুটিয়ে দেয় একশর আগেই। ওই লিডই তাদের এগিয়ে দেয় ম্যাচে।

দ্বিতীয় ইনিংসে বরিশাল ১৪৬ রান তুললে চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ১৯৯। ওপেনার পারভেজ হোসেন ইমন ৪৬ রানের ইনিংস খেললেও একশ পেরিয়ে গুটিয়ে যায় দল।

বরিশালের বাঁহাতি স্পিনার মনির হোসেন নেন তিন উইকেট।

Reneta

দুটি করে উইকেট নিয়েছেন আশরাফুল, সোহাগ গাজী ও কামরুল ইসলাম রাব্বি। প্রথম ইনিংসে আশরাফুল হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেছিলেন।

ম্যাচে চট্টগ্রামের দুই স্পিনার হাসান মুরাদ ও নাঈম হাসান ৯টি করে উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে বাঁহাতি স্পিনার মুরাদ নেন ৫ উইকেট। অফস্পিনার নাঈম নেন চারটি। পরের ইনিংসে নাঈম পাঁচটি ও মুরাদ চার উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুললিড স্পোর্টসহ্যাটট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT