চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দশক পূর্তির উদযাপন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১ অক্টোবর ২০ বছর পূর্ণ করে ২১ বছরে  পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন, চ্যানেল আই। 

সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী জন্মদিন উদযাপনের শুরু।

এসময় চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক রশিদ মজুমদার, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার ও জহির উদ্দিন মামুনসহ চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ সদস্যদের পরিবার।

চ্যানেল আই নিয়ে স্মৃতিকাতর শাইখ সিরাজ বলেন, বিশ বছর আগে যে প্রত্যয় আর স্পৃহা নিয়ে চ্যানেল আই শুরু হয়েছিলো, আজও সমান স্পৃহা নিয়ে এগিয়ে যাচ্ছে চ্যানেল আই। এই বিশ বছরে চ্যানেল আইয়ের সবচেয়ে নিকটজন হচ্ছেন দেশে-বিদেশের বাংলা ভাষাভাষি দর্শক। এমন বিশেষ দিনে তাদের প্রতি আমরা
কৃতজ্ঞতা জানাই।

চ্যানেল আই অতীতে যেমন মানুষের জন্য কাজ করেছে, ভবিষ্যতেও তেমনি মানুষের পাশে থাকবে। এমনটাই নিজেদের বক্তব্যে জানিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, বিশ বছর আগে চ্যানেল আই যখন যাত্রা শুরু করে, তখন এটা ছিলো বাংলাদেশের জন্য একটি ঘটনা। এরপর তারা দিনে দিনে তাদের রুচি, জৌলুসের পরিচয় দিয়েই বাংলা ভাষাভাষি মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরী করে নিয়েছে। বিশ বছর পূর্তি উদযাপনে চ্যানেলটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Reneta

এরপর সবাইকে নিয়ে প্রথম প্রহরের কেক কাটা হয়। এদিকে এই আনুষ্ঠানিকতার পর চ্যানেল আইয়ের স্টুডিওতে কেক কেটে বিশ বছর উদযাপন শুরু হয়। যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাইমন, চিত্রনায়ক ইমন, অভিনেতা সোহেল খান, কণ্ঠশিল্পী আঁখি আলমগীরসহ চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও গানের রাজার শিল্পীরা।

চ্যানেল আইয়ের হাত ধরে এদেশের টেলিভিশন জগতে উন্মোচিত হয় এক নতুন দিগন্তের। গত দুই দশকে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষ এবং টেলিভিশন শিল্পকে অনেক ‘প্রথম’ উপহার দিয়েছে চ্যানেল আই।

প্রতিষ্ঠা বার্ষিকীর এক সপ্তাহ আগে থেকেই প্রিয় চ্যানেলকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতি অঙ্গন থেকে শুরু করে সব অঙ্গনের মানুষ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চ্যানেল আই। সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বাণী দিয়েছেন।

শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চ্যানেল আইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে বাংলা চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফরিদুর রেজা সাগরবার্তা প্রধানলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT