চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই কোচ দায়িত্ব হারালেও টিকে গেলেন রুট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংলিশ ক্রিকেটে একদিনের ব্যবধানে প্রথমে হেড কোচ ক্রিস সিলভারউড, পরে সহকারী কোচ গ্রাহাম থর্প বরখাস্ত হয়েছেন। দলটির পরিচালক অ্যাশলে জাইলসও হয়েছেন চাকরিচ্যুত। প্রধান নির্বাহী টম হ্যারিসনেরও দায়িত্ব ছাড়ার গুঞ্জন ভাসছে। দেশটির ক্রিকেটে যখন ছেড়ে যাওয়ার হিড়িক তখন সুখবর শুনল টেস্ট অধিনায়ক জো রুট।

আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরেও নেতা হিসেবে থাকবেন সাদা পোশাকের অন্যতম সেরা ব্যাটার। ইংল্যান্ড ক্রিকেটের অন্তর্বর্তীকালীন পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসের থেকে অধিনায়ক হিসেবে অনুমোদন পেয়েছেন রুট।

সদ্য সমাপ্ত অ্যাশেজে ইংলিশদের ভরাডুবিতে শঙ্কা জাগাচ্ছিল নেতা হিসেবে রুটের বহাল থাকা। অস্ট্রেলিয়ায় রুটের নেতৃত্ব নিয়েও চলছিল তীব্র সমালোচনা। বিতর্ক হয়েছিল রুটের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়েও। যদিও সব ছাপিয়ে ইসিবি পরিচালক স্ট্রাউস মনে করেন, ‘অনুতপ্ত’ রুটই পারবেন ইংলিশ ক্রিকেটের বাজে সময় পরিবর্তন করতে।

‘ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে এটা (হার) কেমন লাগে, তা জানি। আপনার পজিশনের উপর সবসময়ই নজরদারি থাকে, বিশেষ করে যখন অ্যাশেজ সিরিজ হেরেছেন। রুট বিষয়টি অনুভব করছেন নিশ্চিত। আমি মনে করি, এই মুহূর্তে দল এগিয়ে নিতে তিনিই শতভাগ সঠিক ব্যক্তি।’

নিজেও পরিচালক পদে বেশিদিন থাকছেন না জানিয়ে অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, ‘ভবিষ্যতে নতুন ম্যানেজিং ডিরেক্টর, নতুন প্রধান কোচ থাকবে, তারা সবকিছু নতুন চোখে দেখবে। রুট তরুণ খেলোয়াড়দের জন্য বড় উদাহরণ। আমাদের তাকে এখনই সমর্থন করা প্রয়োজন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডরুটলিড স্পোর্টসসিলভারউড
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT