চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই উইকেট হাতে রেখেই অলআউট শ্রীলঙ্কা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে গল টেস্টে ৩০৪ রানে হেরে বসেছে শ্রীলঙ্কা। জিততে হলে ৫৫০ রানের পাহাড় টপকাতে হত। হাতে ছিল দুটো দিন, আর অক্ষত সবকটি উইকেট। ক্রিকেটীয় বাস্তবতা বলছিল, লক্ষ্যটা ছোঁয়া অসম্ভব শ্রীলঙ্কার জন্য। আবার ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তারই খেলা। এই কদিন আগেই লঙ্কানরা পৌনে চারশ টপকে জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার অবশ্য সেটা হল না।

অশ্বিন ও জাদেজাতেই ধরাশায়ী হয়েছে শ্রীলঙ্কা। দুই উইকেট হাতে রেখেই হয়েছে অলআউট। একে তো বিশাল লক্ষ্য, সঙ্গে দুই লঙ্কান ব্যাটিংয়েই নামতে পারেননি দ্বিতীয় ইনিংসে। অ্যাসেলা গুনারত্নে আঙুলে চোট নিয়ে পুরো সিরিজের জন্যই ছিটকে গেছেন, প্রথম ইনিংসেও ব্যাট করেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে পারেননি রঙ্গনা হেরাথ।

অবশ্য সেটা হলেও খুব একটা হেরফের হত না। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে যাওয়া বোঝায় না তারা নিজেরাই বিশ্বাস করেছিল পাহাড় টপকানোর বিষয়টি। শুরুতে দিমুথ করুনারত্নের ব্যাট হেসেছে। ৩ রানের আক্ষেপ নিয়ে ৯৭ রানে থেমেছে এই উদ্বোধনীর ইনিংস।

নিচে নেমে যাওয়া নিরোশাল ডিকেভেল্লা ৬৭ ও কুশল মেন্ডিস ৩৬ ছাড়া বলার মত অবদান রাখতে পারেননি আর কেউই।

ভারতের হয়ে রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নিয়েছেন। একটি করে গেছে মোহাম্মদ সামি ও উমেশ যাদবের দখলে।

এর আগে শ্রীলঙ্কাকে রানের বোঝায় পিষ্ট করার মঞ্চটা শুক্রবারই সাজিয়েছিল ভারত। বিরাট কোহলির সেঞ্চুরিতে শনিবার কেবল সেটির ষোলোকলাই পূর্ণ হয়। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৬০০ রান। পরে শ্রীলঙ্কাকে ২৯১ রানে অলআউট করে দিয়ে ৩০৯ রানের লিড নেয় সফরকারীরা। প্রতিপক্ষকে ফলোঅনে না পাঠিয়ে ভারতই আবার ব্যাটিংয়ে নেমে পড়ে।

তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ ছিল। ৪৯৮ রানের লিড ছিল তখনই। চতুর্থ দিনে আর কোনও উইকেট না হারিয়ে ইনিংসটাকে ২৪০ রানে টেনে নিয়ে থামার ঘোষণা দেন কোহলি। লঙ্কানদের সামনে সাড়ে পাঁচশর লক্ষ্য আসে তাতেই।

এই পাহাড় গড়ার পথে ভারত দারুণ একটি কীর্তি গড়ে বসেছে। প্রতিপক্ষকে দেয়া নিজেদের সবচেয়ে বড় টেস্ট লক্ষ্যের দ্বিতীয় স্থানটি তারা নতুন করে লিখেছে। আগে ২০০৮-০৯এ ওয়েলিংটনে নিউজিল্যান্ডকে দেয়া ৬১৭ রানের লক্ষ্যটাই কেবল ওপরে।

সেটা গড়ার পথে আরেকবার অনবদ্য ছিলেন কোহলি। সকালে ৭৬ রানে থেকে ক্রিজে এসেছিলেন। ভারত অধিনায়ক অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। মাঝে তুলে নিয়েছেন নিজের ১৭তম টেস্ট সেঞ্চুরি। হার না মানা ১০৩ রানের ইনিংসটি ১৩৬ বল আর ৫ চার এক ছয়ে সাজানো। তাতে কোহলির টেস্ট ব্যাটিং গড়ও এখন ৫০-এর ওপরে!

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদায়বেলায় পিসিবি চেয়ারম্যানের ভারতকে ‘শায়েস্তার’ হুমকি

পরবর্তী

রাজধানীর সব পুরনো খাল সংস্কার করা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানীর সব পুরনো খাল সংস্কার করা হবে: প্রধানমন্ত্রী

গ্রেফতারকৃতরা সুইসাইড স্কোয়াডের সদস্য: র‌্যাব

সর্বশেষ

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT