অন্যান্য খেলা

দুই আন্তর্জাতিক আসরের ১৮ জনের বাংলাদেশ হকি দল

বাংলাদেশ হকি দল আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক আসরের জন্য প্রস্তুত, সবাই একসঙ্গে দাঁড়িয়ে সেলামি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব এবং ইন্দোনেশিয়ায় এশিয়া কাপ হকির ১১তম আসরের জন্য বুধবার ১৮ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ।

ডাক পাওয়া খেলোয়াড়দের ১মে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। ৪মে থাইল্যান্ডের উদ্দেশে রওনার আগে অনুশীলন করে দলটি।

আগামী ৬-১৫মে থাইল্যান্ডে বসবে এশিয়ান গেমস হকির বাছাইপর্বের আসর। এরপর ১৬মে ইন্দোনেশিয়ায় যাবে বাংলাদেশ। সেখানে ২৩মে থেকে ১ জুন হবে এশিয়া কাপ হকি।

সাভারের বিকেএসপিতে এক সপ্তাহের ট্রেনিং শেষে গত ১৯ এপ্রিল হকি ফেডারেশন ৩৬ জনের দল কমিয়ে ২০ জনে এনেছিল। চূড়ান্ত দলের সঙ্গে দ্বীন ইসলাম ইমন ও আল নাহিয়ান শুভকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে গোবিনাথ কৃষ্ণমূর্তির দলে।

আগেই জানানো হয়েছিল, দুই টুর্নামেন্টের নেতৃত্বে থাকবেন দু’জন আলাদা অধিনায়ক। এশিয়ান গেমসের বাছাইয়ে নেতৃত্ব দেবেন রেজাউল করিম বাবু। সহ-অধিনায়ক মিলন হোসেন।

এশিয়া কাপের অধিনায়কত্ব করবেন খোরশেদুর রহমান। ফজলে হোসেন রাব্বি থাকছেন সহ-অধিনায়ক।

বাংলাদেশ হকি দল: বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হাসান ও পুস্কর খীসা।

স্ট্যান্ডবাই: দ্বীন ইসলাম, আল নাহিয়ান শুভ।

বিষয়:এশিয়া কাপ হকি এশিয়ান গেমস হকি বাছাইপর্ব খোরশেদ বাবু বাংলাদেশ হকি ফেডারেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…