আদালত

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

দুই ব্যক্তি, একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, অন্যজন অ্যাটর্নি জেনারেল, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তি, একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও একজন অ্যাটর্নি জেনারেল, দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা লড়তে আইনজীবী হিসেবে দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার নিয়োগ প্রাপ্ত দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেলে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।

এই নিয়োগের পর তখনকার দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। এই দুজনের পদত্যাগের পর আজ নতুন দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হল।

এই দুই জনসহ এখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়ালো তিন জনে। অপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন এস এম মুনীর।

বিষয়:অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…