চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসংবাদেও আশার আলো দেখছেন সাঈদ খোকন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু নিয়ে নানা দুঃসংবাদের মধ্যেই আশার আলোও আছে বলে মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলছেন, আশা নিয়েই আমরা বেঁচে থাকি, আশার আলোও আছে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু নিয়ে চারিদিক থেকে বিভিন্ন রকমের দুঃসংবাদ, বিভিন্ন রকমের আতঙ্কিত হবার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে; ঠিক তেমনিভাবে আরেকদিকে আশার আলোও আছে। আশা নিয়েই আমরা বেঁচে থাকি, আশার আলোও আছে।’

‘‘সুপরিকল্পিত কর্মসূচির ভিত্তিতে কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্যমাত্রা আমরা আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ  সিটি কর্পোরেশনের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই পরিস্থিতি মোকাবিলার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো।’’

সেসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি ওয়ার্ডে কোনো ডেঙ্গু নেই বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘দেশব্যাপী মশকনিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে’র উদ্বোধন অনুষ্ঠানে ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে সংবাদমাধ্যমে ছেলেধরার মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছিলেন সাঈদ খোকন।

Reneta

সেদিন তিনি বলেন: ‘মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। সাড়ে তিন লাখ আক্রান্তের যে তথ্য এসেছে, তা কাল্পনিক ও সম্পূর্ণ বিভ্রান্তিমূলক।’

পরে অবশ্য এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে তিনি পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করতে বাধ্য হন।

বিষয়টি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। তিন ডেঙ্গু পরিস্থিতিকে রোহিঙ্গাদের প্রজনন ক্ষমতার সঙ্গে তুলনা করেন।

ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই- মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে কথা না বলে কাজে মনোনিবেশ করার পরামর্শ দেন।

এরপর সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি মেয়রকে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেয়ার বিষয়টিও নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেঙ্গুসাঈদ খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা, কমল তেলের দাম

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে নেমে এসেছে স্থবিরতা

জুন ২, ২০২৬

হেলিকপ্টারে শেষবারের মতো ভোলায় পৌঁছেছেন তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে গোয়াতে, স্থানীয়দের কোন ধারণাই নেই

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলাতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি: শিক্ষামন্ত্রী

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT