চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ২৮ বছর পর শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
আদালত
A A
প্রধানমন্ত্রী

দীর্ঘ ২৮ বছর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টার রায় আজ। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের অস্থায়ী এজলাসে এ রায় ঘোষণা হবে। গত ১৬ অক্টোবর ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির এ তারিখ নির্ধারণ করেন।

১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থানকালে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। সে সময় হামলাকারীরা বঙ্গবন্ধুর ঘাতক কর্নেল ফারুক ও রশীদের নামেও স্লোগান দেয় বলে জানা গেছে।

ঘটনার পর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৯ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

মামলার আসামিরা হলো গোলাম সারোয়ার ওরফে মামুন, জজ মিয়া, ফ্রিডম সোহেল, সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ, গাজী ইমাম হোসেন, খন্দকার আমিরুল ইসলাম কাজল, মিজানুর রহমান, হুমায়ন কবির, শাজাহান বালু, লেফটেন্যান্ট কর্নেল আবদুর রশীদ, জাফর আহম্মদ ও এইচ কবির।

আসামিদের মধ্যে প্রথম চারজন কারাগারে, শেষের তিনজন পলাতক এবং অপর আসামিরা জামিনে রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রের সঙ্গে যৌনাচারের কথা স্বীকার করলেন শিক্ষিকা

পরবর্তী

নুহাশের হাতে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকারের পুরস্কার

পরবর্তী
নুহাশের হাতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নুহাশের হাতে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকারের পুরস্কার

ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা, আহত অবস্থায় উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT