বলিউডে দুই তারকার মাঝে বন্ধুত্ব খুঁজে পাওয়া দায়। বিশেষ করে দুই নায়িকার বন্ধুত্ব বেশ দুর্লভ বিষয়। কিন্তু এত প্রতিযোগিতার মাঝেও বলিউডের জনপ্রিয় দুই নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকনের মাঝে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে।
একসঙ্গে তারা কাজ করেছেন সঞ্জয় লীলা বনসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে। একজন মাস্তানি অন্যজন কাশী বাই। এক ছবিতে কাজ করা সত্ত্বেও তাদের মাঝে বন্ধুত্ব হয়নি তখন। তবে দুজনের মাঝে বড় একটি মিল আছে। আর তা হলো দুজনেই হলিউড মাতিয়ে বেড়াচ্ছেন। সমান তালে নিজেদের ক্যারিয়ার গোছানো এই দুই নায়িকাকে একটি পার্টিতে সম্প্রতি একসঙ্গে দেখা গিয়েছে। এবং সেখানে তাদের সখ্য দেখেই বোঝা যাচ্ছিল যে তারা একে অপরের খুব ভাল বন্ধু বনে গেছেন। পার্টিতে নাকি তারা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং কাজ নিয়ে আলোচনা করেছেন।
প্রিয়াঙ্কা কদিন আগেই তার হলিউড ছবি ‘ইজন্ট ইট রোমান্টিক’ এর কাজ শেষ করে মুম্বাই ফিরেছেন। শোনা যাচ্ছে সঞ্জয় লীলা বনসালির পরবর্তী ছবিতে তাকে দেখা যাবে। আর দীপিকা এই মুহূর্তে ব্যস্ত আছেন বনসালির ‘পদ্মাবতী’ ছবির শুটিং নিয়ে। ডেকান ক্রনিকল।








