বিনোদন

দীপিকা আর বানসালির মাথার মূল্য ৫ কোটি রুপি

দীপিকা আর বানসালির মাথার মূল্য ৫ কোটি রুপি

দীপিকা পাড়ুকোন

‘পদ্মাবতী’র নায়িকা দীপিকা পাড়ুকোন ও পরিচালক সঞ্জয় লীলা বানসালি’র শিরশ্ছেদে ৫ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের উত্তর প্রদেশের ‘ক্ষত্রিয় সমাজ’ নামে একটি সংগঠন। ‘পদ্মাবতী’ মুক্তির আর দুই সপ্তাহ বাকি, এর মধ্যেই বৃহস্পতিবার এমন হুমকি পেলো নায়িকা ও পরিচালক। এর আগে চলচ্চিত্রটিতে রানি পদ্মাবতীকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে রাজপুত করণি সেনার হুমকি ছিলো দীপিকা’র নাক কেটে নেওয়ার।

‘ক্ষত্রিয় সমাজ’ সংগঠনের সদস্য ঠাকুর অভিষেক সোমের দাবি, সঞ্জয় লীলা বানসালি’র পদ্মাবতী চলচ্চিত্রে ‘স্বল্প পোশাক’ পরে রাজপুত রানির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। যা রানি পদ্মাবতীর ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে। তাই শিরশ্ছেদ থেকে বাঁচতে চাইলে দীপিকা যেন ভারত ছেড়ে চলে যান। না হলে ভুগতে হবে। পাশপাশি পদ্মাবতী যদি মুক্তি পায়, তাহলে তার ফল ভোগ করার জন্য বানসালিও যেন তৈরি থাকেন।

দীপিকা পাড়ি দিয়েছেন ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না পরিধানে, সাজে রাজকীয়তা. Channel i News - চ্যানেল আই নিউজ
‘পদ্মাবতী’, দীপিকা পাড়ুকোন

অভিষেক সোম-এর আরও অভিযোগ, কোন রাজপুত মহিলা ওইভাবে সাধারণ মানুষের সামনে নাচতেন না। সেই কাজ করে রাজপুতদের আত্মসম্মানেও আঘাত করেছেন দীপিকা। তার কথায়, রাজপুতদের ইতিহাস সম্পর্কে কোনও ধারণা নেই বানসালির। রাজপুতদের ইতিহাস  ওই চলচ্চিত্রে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

পদ্মাবতী ইস্যু নিয়ে এবার বাড়ানো হয়েছে দীপিকার নিরাপত্তা। দীপিকা পাড়ুকোনের মুম্বাইয়ের বাড়ি এবং তার অফিস মুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তা চাদরে। মুম্বাই-এর জয়েন্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়া হবে বলে রাজপুত করণি সেনার ওই হুমকির পরই অভিনেত্রীর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

পদ্মাবতীর মুক্তি নিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি না হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

‘পদ্মাবতী’ ছবিটির মুক্তির তারিখ ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস

 

বিষয়:দীপিকা পাড়ুকন সঞ্জয় লীলা বানসালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…