অন্যান্য

দীপনের দাফন সম্পন্ন

দীপনের দাফন সম্পন্ন

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ফয়সাল আরেফিন দীপনের জানাজা রোববার বাদ জোহর সম্পন্ন হয়েছে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দীপনের মরদেহ দাফন করা হয়।

সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক আবুল কাশেম ফজলুল হকের একমাত্র ছেলে প্রকাশনী সংস্থা জাগৃতির স্বত্বাধিকারী প্রকাশক লেখক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপনের।

সেখান থেকে বাবার বাসা ঘুরে মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এখানে তার নামাজে জানাজার পর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর সম্পন্ন হয় দাফন।

শনিবার রাতে আজিজ সুপার মার্কেটে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে রেখে যায় একদল দুর্বৃত্ত। এর কয়েকঘণ্টা আগে লালমাটিয়ার সি ব্লকের ৮ বাই ৩ নম্বর বাড়ির চতুর্থ তলায় নিজ প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন আহমেদুর রশীদ টুটুল, তার বন্ধু কবি রণদীপম বসু এবং তারেক রহিম।

বিষয়:ব্লগার খুন ব্লগার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…