চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা অ্যাটাকের পর দীপনের নতুন সিনেমা ‘ডু অর ডাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
ডু অর ডাই

প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে এয়ার ক্রাফট অপারেশন মুভি ‘ডু অর ডাই’। অপারেশন কিলো ফ্লাইটের অধিনায়ক বীর নায়কদের উপস্থিতিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বুধবার বেলা ১১টায় এই চলচ্চিত্রের কনসেপ্ট পোস্টার উন্মোচনের মাধ্যমে নাম ঘোষণা দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এম.পি। এটি ‘ঢাকা অ্যাটাক’খ্যাত পরিচালক দীপঙ্কর দীপনের নতুন চলচ্চিত্র।

মুক্তিযুদ্ধের অবিশ্বাস্য ও দুঃসাহসিক ‘অপারেশন কিলো ফ্লাইট’ এর বীর নায়কদের অন্যতম DHC3-OTTER বিমানের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, বীর উত্তম-এর মুক্তিযুদ্ধের সময়ের এক অসম্ভব সাহসী ও অবিশ্বাস্য গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। অপারেশন কিলো ফ্লাইটের মতো একটি গুরুত্বপূর্ণ অপারেশন সম্পর্কে দেশের মানুষকে জানানোর উদ্দেশ্যেই এই ছবি নির্মাণ করছেন পরিচালক।

অনুষ্ঠানে দীপঙ্কর দীপন ছবিটি নির্মাণের গুরুত্ব নিয়ে একটি প্রেজেন্টেশন দেন। প্রেজেন্টেশনে ছবিটি নির্মাণের নানা দিন তুলে ধরার পাশাপাশি একটি ভিডিও প্রদর্শিত হয়। সেখানে ঢাকার বিভিন্ন শ্রেণি ও বয়সের অসংখ্য মানুষকে অপারেশন কিলো ফ্লাইট সম্পর্কে প্রশ্ন করা হয়। কিন্তু তারা কেউ সঠিক উত্তর দিতে পারেননি।

বর্তমানে ছবিটির চিত্রনাট্য নির্মাণের কাজ চলছে। নায়ক-নায়িকার নাম এখন ও ঘোষিত হয়নি। তবে পরিচালক জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের মুম্বাইয়ের শিল্পীদের ক্রমান্বয়ে এই ছবিতে সম্পৃক্ত করার পরিকল্পনা আছে। এবছরের নভেম্বর মাসে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে শুটিং শুরু হবে। ২০১৯ সালে ছবিটি মুক্তি পাবে বলে জানান পরিচালক দীপঙ্কর দীপন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডু অর ডাইদীপঙ্কর দীপন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT