বিনোদন

দিশার জন্য প্রতি বেলা খাবার পাঠান টাইগার

দিশার জন্য প্রতি বেলা খাবার পাঠান টাইগার

অভিনেতা টাইগার শ্রফ এবং অভিনেত্রী দিশা পাটানির প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। লুকিয়ে লুকিয়ে তারা চুটিয়ে প্রেম করছেন বলে ধারণা করা হয়। এবার এই গুঞ্জনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন দিশা।

টাইগারের বাসার কাছেই দিশার বাসা। বেশ কিছুদিন ধরেই খাবার নিয়ে সমস্যায় ছিলেন দিশা। কোনো বাবুর্চির রান্নাই ভালো লাগছিলো না তার। আর তাই টাইগার তার বাসার রান্না বাক্সে বসে দিশার বাসায় পাঠিয়ে দেওয়া শুরু করলেন। জানা যায়, তিন বেলাই বাক্সে ভরে খাবার পাঠানো হয় দিশার বাসায়। এই খাবারের বাক্স নিয়েই শুটিং স্পটে যান দিশা। অন্যদের তুলনায় টাইগার আর দিশার প্রেমের বহিঃপ্রকাশের ধরণটা একটু আলাদাই বটে!

দিশা পাটানি ও টাইগার শ্রফ
দিশা পাটানি ও  টাইগার শ্রফ

বলিউডের নানান অনুষ্ঠানে বিভিন্ন সময়ে এই যুগলকে একসাথে দেখা গিয়েছে। তারা একসাথে ডিনার ডেট এবং ছবি দেখতে যান নিয়মিত। টাইগারের পরিবারের সাথে বেড়াতেও যান দিশা।

‘বেফিকরে’ ছবিতে একসাথে কাজ করেছেন টাইগার এবং দিশা। এছাড়া এখন পর্যন্ত পর্দায় আর একসাথে দেখা যায়নি এই জুটিকে। বলিউড লাইফ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…