চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির হাসপাতালে তোফায়েল আহমেদের অবস্থা ‘স্থিতিশীল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের স্বাস্থ্যের অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানিয়েছেন দিল্লির হাসপাতালের চিকিৎসকরা।

ঢাকায় গত ৩০ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর আজ দুপুরে তাকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নয়াদিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন: তোফায়েল আহমেদের অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রেখেছি।

বাসস এর নয়াদিল্লি ব্যুরো চিফের সঙ্গে ফোনে আলাপকালে ডা. গার্গ বলেছেন: তিনি তার চিকিৎসক দলের সঙ্গে অসুস্থ নেতাকে পরীক্ষা করে কিছু মেডিকেল চেক-আপের পরামর্শ দিয়েছেন। দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব।

অন্যদিকে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হাসপাতালে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদকে দেখতে যান। তিনি তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

তোফায়েল আহমেদের একান্ত সচিব আবুল খায়ের জানিয়েছেন: সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে আজ বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়।

বাসস জানায়: ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ গত ৩০ আগস্ট ‘হালকা স্ট্রোকে’ আক্রান্ত হওয়ার পর ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পাঁচবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত ৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নিবিড় গবেষণা চিকিৎসা বিজ্ঞানকে আরও এগিয়ে নেবে’

পরবর্তী

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ঢেউ: একদিনে দেড় হাজারের বেশি মৃত্যু

পরবর্তী
একজন নার্স মাস্ক পরে, পেছনে মার্কিন পতাকা ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ঢেউ: একদিনে দেড় হাজারের বেশি মৃত্যু

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে জঙ্গি আটক, উদ্ধার অস্ত্র ও সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ৪ জঙ্গি আটক

সর্বশেষ

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT