চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির আদালতে আইনজীবী সেজে সন্ত্রাসীদের গোলাগুলি, মৃত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

দিল্লির একটি আদালতে পুলিশ ও সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ২৪ সেপ্টেম্বর দুপুরে উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই এ গোলাগুলির ঘটনা ঘটে।

খবরে বলা হয়, সন্ত্রাসীরা আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল।

নিহত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। আজ এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই বিরোধী পক্ষ তার ওপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কয়েকজন সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরেই আদালত চত্বরে ঢুকে ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।

গোগীর ওপর হামলার ঘটনায় ‘টিল্লু’ গ্রুপের সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ করছে দেশটির পুলিশ।

জানা গেছে, আদালতকক্ষে সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশও। সেই গুলিতে দু’জন সন্ত্রাসী নিহত হয়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। গোলাগুলিতে সেখানে কর্মরত এক নারী আইনজীবী আহত হয়েছেন।

Reneta

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দলের দুই সদস্য আদালতের ভেতরে গোগীকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালিয়ে দুই হামলাকারীকে হত্যা করে।’ পুলিশ দ্রুত পাল্টা আক্রমণ করে হামলাকারীদের হত্যা করে বলে তিনি জানিয়েছেন। এতে গোগিসহ মোট তিনজন মারা গেছেন।

দিল্লির ওই দুই গ্যাংয়ের মধ্যে বিবাদ দীর্ঘ দিনের। গত কয়েক বছরের তাদের মধ্যে লড়াইয়ে ২৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

২০১০ সালের সেপ্টেম্বরে প্রবীণ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে গোগী। ওই বছরের অক্টোবরেই দিল্লির শ্রদ্ধানন্দ কলেজের নির্বাচনে গোগী এবং তার সহযোগীরা সন্দীপ ও রবিন্দর নামের দুই তরুণকে খুন করে। তখন তাকে গ্রেপ্তর করেছিল পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লি
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT