চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে মহীরূহকে বিনম্র শ্রদ্ধা

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৬:৪০ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

বিমানবন্দর থেকে এপিজে আব্দুল কালামের মরদেহ নিয়ে যাওয়ার আগেই তার ১০ রাজাজি মার্গের বাড়িতে ভিড় করেছিলো হাজারো মানুষ। গত সাত বছর ধরে এই বাড়িতেই ছিলেন তিনি। স্থানীয় সময় বিকালে বেলায় যখন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হয়; তখন ঢল নামে হাজারো মানুষের।

বিশাল এ মহীরূহকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলো স্কুল-কলেজের কয়েক হাজার ছাত্র-ছাত্রী। ছিলেন অসংখ্য সাধারণ মানুষও।

বুধবার সকালে কালামের মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরম-এ। সেখানেই স্থানীয় সময় বেলা ১১টায় তার শেষকৃত্য সম্পূর্ণ হবে।

এর আগে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিলং থেকে গুয়াহাটি হয়ে দিল্লির পালাম বিমানবন্দরে এসে পৌঁছায় আব্দুল কালামের মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর, দিল্লির উপ-রাজ্যপাল নজিব জঙ্গ, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল প্রমুখ।

বিমানবন্দর চত্বরে রাষ্ট্রীয় তিন বাহিনীর পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় প্রাক্তন এ রাষ্ট্রপতিকে।

‘কালাম প্রথমে রাষ্ট্র রত্ন, তারপর রাষ্ট্রপতি’- নরেন্দ্র মোদি টুইটে এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন সদ্য প্রয়াত এপিজে আব্দুল কালামকে।

Reneta

সোমবার সকাল ঠিক ১১টায় আব্দুল কালামের শেষ টুইট করে বলেছিলেন, ‘শিলং যাচ্ছি। আইআইএম-এ ‘ক্রিয়েটিং আ লিভেবেল প্ল্যানেট আর্থ’ বিষয়ে আলোচনা করতে।’

তিনি সেখানে গেলেন কিন্তু ফিরে এলেন প্রাণহীন দেহ নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এপিজে আব্দুল কালাম
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT