চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিকে লজ্জায় ডোবাল পাঞ্জাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বেঙ্গালুরুর দেখানো পথেই হাঁটল দিল্লি। কয় ম্যাচ আগেই কলকাতার বিপক্ষে আইপিএল ইতিহাসের সর্বনিম্ন ৪৯ রানে অলআউট হয়েছিলেন কোহলি, গেইল, ডি ভিলিয়ার্সরা। রোববার দিল্লি ডেয়ারডেভিলস তারচেয়ে কিছু বেশি রান তুলেছে। তবে ৬৭ রানে অলআউটকে লজ্জাই বলা যায়। পরে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

পাঞ্জাবের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংসে দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন মাত্র তিন ব্যাটসম্যান। সর্বোচ্চ ১৮ রান এসেছে কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে। সমান ১১ রান করে এসেছে কাগিসো রাবাদা এবং জহির খানের অনুপস্থিতে অধিনায়কত্বের ভার সামলানো করুন নায়ারের থেকে। দিল্লির ইনিংস জুড়ে ছয়ের মার ছিল মাত্র ২টি, আর চার এসেছে ৩টি!

সফরকারী ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাওয়াতে মূল ভূমিকা পালন করেছেন সন্দীপ শর্মা। মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই মিডিয়াম পেসার। দুটি করে অক্ষার প্যাটেল ও বরুণ অ্যারনের।

মামুলি লক্ষ্য জয় করতে পাঞ্জাবের বল লেগেছে মাত্র ৪৭টি। মার্টিন গাপটিল মনের সুখে ব্যাট চালিয়ে এর মধ্যেই ২৭ বলে তুলে নিয়েছেন অর্ধশতকও। ৬ চার ও ৩ চয়ের মার তাতে। আরেক ওপেনার হাশিম আমলা করেছেন অপরাজিত ১৬ রান।

দিল্লির বিপক্ষে বিশাল এই জয় পাঞ্জাবকে তুলে এনেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। ৯ ম্যাচে ৪ জয়ের বিপরীতে ৫ ম্যাচে ৮ পয়েন্ট গ্লেন ম্যাক্সওয়েলের দলের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

টি-টুয়েন্টি দলে চমক সাকলাইন-রিপন, নেই তিন তারকা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”-এ বাংলাদেশের অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

এপ্রিল ২১, ২০২৬

যুদ্ধের আগুনে নতুন করে প্রাণ পেল যে গান

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দৃষ্টিহীন শরীফের অদম্য লড়াই: শ্রুতিলেখকের সহায়তায় এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT